কাস্তি নদী থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২৫ জুলাই ২০২০, ১৭:২৮আপডেট : ২৫ জুলাই ২০২০, ১৭:২৮

ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে কাস্তি নদী থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক পুরুষ ব্যক্তির (৪৫) লাশ উদ্ধার করেছে নাসিরনগর থানা পুলিশ। শনিবার (২৫ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার হরিপুর ইউনিয়নের কাস্তি নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়। 

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. কবির হেসেন বলেন, আজ দুপুরে স্থানীয়রা উপজেলার হরিপুর ইউপির রুস্তমপুরে কাস্তি নদীর পাশে পাট ক্ষেতের কাছে ভাসমান অবস্থায় লাশটি দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে দুপুর সাড়ে ১২টার দিকে অজ্ঞাত ব্যক্তির তার লাশ উদ্ধার করে।

তিনি আরও বলেন, নদীর স্রোতে লাশটি কোথা থেকে ভেসে এসেছে তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। নিহতের শরীরে আঘাতের কোনও চিহ্ন নেই। খালি গায়ে লুঙ্গি পরা অবস্থায় ছিলো। তার পরিচয় জানার চেষ্টা চলছে। লাশটি ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে।

/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম