কক্সবাজার ও টেকনাফে ‘গোলাগুলিতে’ নিহত ৪

কক্সবাজার ও টেকনাফ প্রতিনিধি
২৮ জুলাই ২০২০, ১১:২৪আপডেট : ২৮ জুলাই ২০২০, ১৩:৪০

কক্সবাজার
কক্সবাজারের টেকনাফে দুই গ্রুপের মধ্যে গোলাগুলিতে চার জন ইয়াবা কারবারি নিহত হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) ভোররাত ৪টার দিকে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের খারাংখালী এলাকায় এ ঘটনা ঘটে। কক্সবাজারের পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন এ তথ্য জানিয়েছেন।

নিহতরা হলো, হোয়াইক্যং ইউনিয়নের আমতলী এলাকার আনোয়ার হোসেন (২৩), পূর্ব মহেষখালীয়াপাড়া আনোয়ার হোসেন (২২), নয়াবাজার এলাকার ইসমাইল (২৪) ও খারাংখালী এলাকার নাছির (২৪)।
পুলিশ সুপার জানিয়েছেন, রাতে হোয়াইক্যং ইউনিয়নের খারাংখালী এলাকায় দুই ইয়াবা কারবারি গ্রুপের মধ্যে গোলাগুলির খবর পেয়ে টেকনাফ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছান। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ইয়াবা কারবারিরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশি করে ৫০ হাজার পিস ইয়াবা, দু’টি দেশীয় তৈরি এলজি, ৮ রাউন্ড তাজা গুলিসহ চারজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। মৃতদেহগুলো ময়নাতদন্তের জন্য কক্সবাজার মর্গে পাঠানো হয়েছে।
কক্সবাজার সদর মডেল থানার ওসি শাহাজান কবির জানিয়েছেন, মঙ্গলবার (২৮ জুলাই) সকালে খবর পেয়ে কক্সবাজার শহরের কবিতা চত্বর থেকে অজ্ঞাত এক যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ঘনাস্থল থেকে একটি দেশীয় তৈরি এলজি, একটি তাজা কার্তুজ, দুটি খালি খোসা, ১০০ ইয়াবা উদ্ধার করা হয়েছে। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠিয়েছে। উদ্ধার হওয়া যুবকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

/এসটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী