কুমিল্লায় স্বর্ণ চুরির দায়ে আটক তিন

কুমিল্লা প্রতিনিধি
২৯ জুলাই ২০২০, ২০:৫২আপডেট : ২৯ জুলাই ২০২০, ২০:৫৬

স্বর্ণ চুরির অভিযোগে আটক তিন ব্যক্তি কুমিল্লার দেবিদ্বার উপজেলার মোগাসাইর বাজারে স্বর্ণ দোকান থেকে দিন দুপুরে চুরি হওয়া ৪০ ভরি স্বর্ণের মধ্যে ১৭ ভরি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। গত ২৪ জুলাই দুপুরে এ স্বর্ণ চুরি হয়। বুধবার (২৯ জুলাই) দুপুরে কুমিল্লা পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান কুমিল্লা উত্তরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী।  

সংবাদ সম্মেলনে জানানো হয়, আসামি শামীম হোসেনের নেতৃত্বে সংঘবদ্ধ চোর দল এ ঘটনা ঘটায়। পরে দোকান মালিক এমদাদুল হক বাদী হয়ে থানায় মামলা করেন। পুলিশ ঘটনা তদন্তকালে তিনজনকে আটক করে তাদের কাছ থেকে ১৭ ভরি স্বর্ণালঙ্কার উদ্ধার করে। গ্রেফতারকৃতরা হলেন নরসিংদী জেলার রায়পুর থানার নিলক্ষা গ্রামের আবুল হাসেমের ছেলে শামীম হোসেন (২৮), কুমিল্লার মুরাদনগর উপজেলার ভাগলপুর গ্রামের তালেব হোসেনের ছেলে মো. রোকন (২৭) এবং একই উপজেলার ইউসুফনগর গ্রামের আবুল কাশেমের ছেলে মো. হাছান (৩০)। আটককৃতরা জিজ্ঞাসাবাদে নিজেদের দোষ স্বীকার করেছে। তাদেরকে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি নেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে। অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম