করোনার উপসর্গে একদিনে আরও ৭ জনের মৃত্যু

কুমিল্লা প্রতিনিধি
০৬ আগস্ট ২০২০, ১০:৫৪আপডেট : ০৬ আগস্ট ২০২০, ১০:৫৪

কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল

করোনার উপসর্গ নিয়ে একদিনে কুমিল্লা মেডিক্যাল কলেজ (কুমেক) হাসপাতালে আরও ৭ জন মারা গেছেন। বৃহস্পতিবার (৬ আগস্ট) কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. মারজানা আক্তার এ তথ্য জানান। এ পর্যন্ত মেডিক্যালের করোনা ইউনিটে পজিটিভ ও উপসর্গ নিয়ে মারা গেছেন ৩০৮ জন। 

মারা যাওয়া ব্যক্তিরা হলেন, কুমিল্লার বুড়িচং উপজেলার রফিকুল ইসলাম (৬০), মুরাদনগরের মারুফা (৩৮),  বুড়িচংয়ের আবদুল খালেক (৮৫) ও আইনুম নাহার (৬০), দেবিদ্বারের সেকিতালের ছেলে লালু মিয়া (৭০) ও শাহিনা (৫১) এবং শাকপুর নরেন্দ্রপুর এলাকার আবদুল হালিম (৬৪)।  
জেলা সিভিল সার্জন অফিসের সূত্র মতে, কুমিল্লা জেলা এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন পাঁচ হাজার ৬৭৯ জন, সুস্থ হয়েছেন চার হাজার ২১৫ জন এবং আক্রান্ত হয়ে মারা গেছেন ১৪৯ জন।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ