বৈরুত বিস্ফোরণে নিহত কুমিল্লার রেজাউলের লাশ চান বাবা

কুমিল্লা প্রতিনিধি
০৬ আগস্ট ২০২০, ১৯:৫০আপডেট : ০৬ আগস্ট ২০২০, ১৯:৫১

রেজাউলের বাড়িতে শোকাহত বাবা-মা ও দুই বোন। পাশে রেজাউলের ফাইল ছবি বৈরুত বিস্ফোরণে নিহত কুমিল্লার রেজাউলের পরিবারে আহাজারি চলছে। লেবাননের বৈরুতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় নিহত রেজাউল আমিন শিকদার কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর গ্রামের মনির শিকদারের ছেলে। থাকতেন বৈরুতের বন্দর সংলগ্ন ডাউনটাউন এলাকার আলভোর শহরে। কাজ করতেন একটি পেট্রোল পাম্পে।

প্রায় চার বছর আগে রেজাউল বৈরুত নিয়ে যান তার ছোট ভাই মাহবুব শিকদারকেও। মাহবুব আলাইয়া এলাকায় থেকে পেট্রোল পাম্পে চাকরি করেন। রেজাউলের এক মামা ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার রাজিসার গ্রামের জসিমউদ্দীনও বৈরুতে থাকেন। জসিমউদ্দিন বুধবার (৫ আগস্ট) দিন গত গভীর রাতে পরিবারের কাছে ফোন করে রেজাউলের মৃত্যুর বিষয়টি জানান।

কৃষক পরিবারের সন্তান রেজাউল দীর্ঘ দিন প্রবাসে থেকে উপার্জিত অর্থ দিয়ে বাড়িতে পাকা ঘর তৈরি করেন। দুই বোন তিশা আক্তার ও লিমা আক্তারকে বিয়ে দেন। তার মৃত্যুতে পরিবারটিতে এখন চলছে শোকের মাতম।
রেজাউলের চাচাতো ভাই সেলিম শিকদার জানান, বন্দর এলাকা থেকে দূরে অবস্থানের কারণে বেঁচে যায় রেজাউলের ছোট ভাই মাহবুব শিকদার। বড় ভাইয়ের অকাল মৃত্যুতে বৈরুতের বাসায় বার বার মূর্ছা যাচ্ছিলেন মাহবুব ।

রেজাউলের বাবা মনির শিকদার জানান, বিস্ফোরণে রেজাউলের মামা জসিমউদ্দিনের এক ভাতিজা ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার রাজিসার গ্রামের রাসেলও মারা যান। মনির শিকদার তার ছেলে রেজাউল আমিন শিকদারের লাশ দ্রুত দেশে আনার ব্যবস্থা করতে সরকারের প্রতি দাবি জানান।
ব্রাহ্মণপাড়া থানার ওসি আজম উদ্দিন মাহমুদ জানান, রেজাউলের মৃত্যুর বিষয়ে খোঁজ-খবর নেওয়া হয়েছে। সরকারের নির্দেশনা মোতাবেক পরবর্তী প্রদক্ষেপ গ্রহণ করা হবে।

/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের