দুর্নীতিবাজরা তওবা করে ফেলেন: চসিক প্রশাসক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৬ আগস্ট ২০২০, ২২:৫৬আপডেট : ০৬ আগস্ট ২০২০, ২৩:১৮

মতবিনিময়ের সময় বক্তব্য রাখছেন চসিক প্রশাসক খোরশেদ আলম সুজন দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারীদের হুঁশিয়ারি করে চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক খোরশেদ আলম সুজন বলেছেন, দুর্নীতি যারা করেছেন তারা তওবা করে ফেলেন। আমি যার কাছে অনিয়ম দেখবো, দুই নাম্বারি দেখবো, আমার সঙ্গে মানুষের সঙ্গে নগরবাসীর সঙ্গে বেইমানি, বিশ্বাসঘাতকতা করবেন তাদের ক্ষমা করবো না। ভুল করাটা অপরাধ নয়, ভুল স্বীকার করবেন। ভুলের হিমালয় তৈরি করতে কাউকে দেওয়া হবে না। যার যেটা দায়িত্ব সুন্দরভাবে পালন করবেন। একদম হানড্রেড পারসেন্ট সততার সঙ্গে পালন করবেন।

বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এসব কথা বলেন। এর আগে এদিন সকালে সদ্য বিদায়ী মেয়র আজম নাছির উদ্দীনের কাছ থেকে তিনি দায়িত্ব বুঝে নেন। এ সময় তাকে স্বাগত জানান চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামসুদ্দোহা।

খোরশেদ আলম সুজন বলেন, প্রশাসক হিসেবে ১৮০ দিন সময়। ইনশাআল্লাহ ১৮০ দিন আমি রাস্তায় থাকবো। কাজ করতে গিয়ে আমার ভুল হতে পারে। সেই ভুল সংশোধন, স্বীকার করার মতো মানসিকতা আছে। আমি সমালোচনাকে ভয় পাই না। কিন্তু অসৎ হবো না। আমাকে সহযোগিতা করবেন। আপনারা সহযোগিতা করলে আমি আপনাদেরকে সহযোগিতা করবো। আপনাদেরকে সহযোগিতা করার জন্যই আমাকে এখানে পাঠানো হয়েছে।

সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, সাংবাদিকরা পৃথিবীর প্রাণ। আপনার যন্ত্র মানুষের কল্যাণে কাজে লাগান। কোথায় সমস্যা আছে পজিটিভলি তুলে ধরেন। আমি সমালোচনাকে ভয় পাই না। এটা অন্তরে ধারণ করি। 

সভায় প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামসুদ্দোহা, প্রধান রাজস্ব কর্মকর্তা মফিদুল আলম, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার, প্রধান প্রকৌশলী লে. কর্নেল সোহেল আহমদ ও প্রধান নগর পরিকল্পনা কর্মকর্তা রেজাউল করিম প্রমুখ উপস্থিত ছিলেন। 

/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৪৭, শীর্ষে মিরপুর
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৪৭, শীর্ষে মিরপুর
ভুয়া ওয়ারেন্টে হয়রানি বন্ধে ডাটাবেজ যাচাইয়ের নির্দেশ হাইকোর্টের
ভুয়া ওয়ারেন্টে হয়রানি বন্ধে ডাটাবেজ যাচাইয়ের নির্দেশ হাইকোর্টের
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
ড্যাপ বাস্তবায়ন দৃশ্যমান না হওয়ায় হাইকোর্টের রুল
ড্যাপ বাস্তবায়ন দৃশ্যমান না হওয়ায় হাইকোর্টের রুল
সর্বাধিক পঠিত
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়