ধর্ষণ মামলার আসামি চাঁদপুরে গ্রেফতার

কুমিল্লা প্রতিনিধি
১০ আগস্ট ২০২০, ১৬:৪৫আপডেট : ১০ আগস্ট ২০২০, ১৮:০০

গ্রেফতারকৃত আমির হোসেন গার্মেন্টস কর্মী ধর্ষণ মামলার প্রধান আসামিকে চাঁদপুর থেকে গ্রেফতার করেছে কুমিল্লা র‌্যাব। রবিবার (৯ আগস্ট) রাতে চাঁদপুর জেলার কচুয়া উপজেলার পালাখাল এলাকা থেকে মো. আমির হোসেন (৩৬) নামে ওই ধর্ষণ মামলার আসামিকে গ্রেফতার করা হয়।

আমির হোসেন সুনামগঞ্জ জেলার দোয়ারা উপজেলার আলীপুর গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে। সোমবার (১০ আগস্ট) গ্রেফতারের বিষয়টি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান কুমিল্লা র‌্যাব-১১ সিপিসি-২ এর সিনিয়র এএসপি মহিতুল ইসলাম।
তিনি জানান, গত ২৬ এবং ২৭ মে সুনামগঞ্জ জেলার দোয়ারা বাজার উপজেলার আলীপুর গ্রামের আমির হোসেন তার পরিত্যক্ত টিনশেডের বসত ঘরে রেখে রুবিনা বেগম (২০) নামে এক গার্মেন্টস কর্মীকে জোরপূর্বক ধর্ষণ করে। ধর্ষণ শেষে ধর্ষক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পরবর্তীতে ভুক্তভোগী বাদী হয়ে গত ১৩ জুলাই সুনামগঞ্জ জেলার দোয়ারা বাজার থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। বিষয়টি এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি করে। ঘটনার পর থেকেই ধর্ষক পলাতক ছিল। সে গত কয়েকদিন ধরে চাঁদপুরের কচুয়াতে বাসা ভাড়া করে থাকতো এবং দিন মজুরের কাজ করতো। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ধর্ষণের কথা স্বীকার করেছে। গ্রেফতারের পর তাকে সুনামগঞ্জ জেলার দোয়ারা বাজার থানার মামলার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।

/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম