তেল চুরির অভিযোগে দিনমজুরকে পিটিয়ে হত্যা!

কুমিল্লা প্রতিনিধি
১১ আগস্ট ২০২০, ১২:০৩আপডেট : ১১ আগস্ট ২০২০, ১৩:২০

পিটিয়ে হত্যা

কুমিল্লার দাউদকান্দিতে তেল চুরির অভিযোগে জাকির হোসেন (৫৫) নামে এক দিনমজুরকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। জাকিরের বাড়ি তিতাস উপজেলার জিয়ারকান্দি ইউনিয়নের চেঙ্গাতুলি গ্রামে।
সোমবার (১০ আগস্ট) রাতে উপজেলার গৌরীপুর উত্তর বাজারের হাজী মোহাম্মদ আলীর বাড়িতে এই ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। 
দাউদকান্দি সার্কেলের সহকারী পুলিশ সুপার আবু সালাম চৌধুরী বলেন, নিহতের শরীরে হালকা আঘাতের চিহ্ন রয়েছে। তার পরিবার লিখিত অভিযোগ দিলে আমরা মামলা নেবো।
নিহতের ছেলের বউ পান্না আক্তার বলেন, ‘জিয়ারকান্দি ইউনিয়নের চেয়ারম্যান আলী আশরাফের ছেলে মিজান তেল চুরির অভিযোগে জাকিরকে ডেকে নিয়ে পিটিয়ে আহত করে। তার শরীর থেকে সিরিঞ্জ দিয়ে রক্ত বের করে রাখে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে তাকে আহত অবস্থায় উদ্ধার করে বাজারের একটি প্রাইভেট হাসপাতালে নেওয়ার কিছুক্ষণ পরই তিনি মারা যান।’

তবে এ প্রসঙ্গে জানতে চাইলে চেয়ারম্যান আলী আশরাফ বলেন, ‘তেল চুরির বিষয় কিনা জানি না, জাকির নিরীহ মানুষ। ট্রাক্টর চালাতো আবার দিনমজুরিও করতো। তবে শুনেছি সে কেরির ট্যাবলেট খেয়ে মারা গেছে।’ আর তার ছেলের নামে এসব অভিযোগ মিথ্যা বলে তিনি দাবি করেন।

/এসটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের