কৃষকের মুখে হাসি ফোটালেন এসিল্যান্ড

নোয়াখালী প্রতিনিধি
১৫ আগস্ট ২০২০, ২৩:৪৪আপডেট : ১৫ আগস্ট ২০২০, ২৩:৫৫

নিজে উপস্থিত থেকে নালাটি পরিষ্কার করিয়ে দেন এসিল্যান্ড নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চর আমানুল্যাহ ইউনিয়নের চর বজলুল করিম গ্রামের জলবদ্ধতা নিরসন করে শত কৃষকের মুখে হাসি ফোটালেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফুর রহমান।
কৃষক আলাউদ্দিন জানান, তিন দশক আগে স্থানীয় কৃষকদের চাষাবাদের সুবিধার কথা চিন্তা করে জলাবদ্ধতা নিরসনে মরহুম সার্জেন্ট মোজাম্মেল হক নিজের জমি ও নিজের অর্থায়নে বাঁশখালী খালের সঙ্গে ৮ ফুট প্রশস্ত নালা কেটে দেন। তাঁর মৃত্যুর এত বছর পর তারই ভাই নিজাম উদ্দিন নালাটি বন্ধ করে বাড়ির দরজা করার জন্য বালু উত্তোলন করে ভরাট করে ফেলে। এতে প্রায় ৫০০ একর ভূমির জলাবদ্ধতা দেখা দেয়। জলবদ্ধতা নিরসনের বিষয়টি সুবর্ণচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুর রহমানকে অবহিত করলে তিনি সরেজমিন গিয়ে নালাটি পরিষ্কার করিয়ে দেন। এছাড়া একই খালের সঙ্গে যুক্ত তিনটি কালভার্টের মুখ দাঁড়িয়ে থেকে পরিষ্কার করিয়ে দেন। 

কৃষক আলাউদ্দিন আরও জানান, একজন জনবান্ধব সহকারী কমিশনার (ভূমি) হিসেবে মো. আরিফুর রহমান সুবর্ণচরবাসীর হৃদয়ে স্থান করে নিয়েছেন।

সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুর রহমান জানান, কৃষি আমাদের দেশের অর্থনীতির প্রাণ। তাই কৃষক ও কৃষিকে বাঁচিয়ে রাখতে তাদের সার্বিক সহযোগিতা করা উচিত।

/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি