সংসদ সদস্য ফজলে করিম চৌধুরী করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৮ আগস্ট ২০২০, ০১:১৫আপডেট : ১৮ আগস্ট ২০২০, ০১:৩০

সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরী সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সোমবার (১৭ আগস্ট) রাতে আসা নমুনা পরীক্ষার রিপোর্টে তার করোনা শনাক্ত হয়।

ফজলে করিম চৌধুরীর ব্যক্তিগত সহকারী সুমন দে বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন। আওয়ামী লীগ প্রার্থী হিসেবে ফজলে করিম চৌধুরী চট্টগ্রামের রাউজান থেকে পরপর চার বার সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। তিনি রেলপথ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি।

সুমন দে বলেন, ‘গত কয়েক দিন ধরে ফজলে করিম জ্বর ও সর্দিতে ভুগছিলেন। সোমবার সকালে পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়। রাতে আসা রিপোর্টে জানা গেছে তিনি করোনা পজিটিভ।’

তার বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চাইলে সুমন দে বলেন, ‘সর্দি কাশি ছাড়া আর কোনও সমস্যা নেই। তিনি বর্তমানে নগরীর পাথরঘাটা এলাকার নিজ বাসভবনে আইসোলেশনে আছেন। বাসায় আইসোলেশনে থেকেই চিকিৎসা নিচ্ছেন।’

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এইচআইভি প্রতিরোধে মানবাধিকার সুরক্ষার ওপর গুরুত্ব
এইচআইভি প্রতিরোধে মানবাধিকার সুরক্ষার ওপর গুরুত্ব
রাজধানীতে খাল থেকে লাশ উদ্ধার: ৫ আসামি গ্রেফতার
রাজধানীতে খাল থেকে লাশ উদ্ধার: ৫ আসামি গ্রেফতার
রাষ্ট্রপতির আগমনে সিলেটে উৎসবের আমেজ, নিরাপত্তায় ১২০০ পুলিশ
রাষ্ট্রপতির আগমনে সিলেটে উৎসবের আমেজ, নিরাপত্তায় ১২০০ পুলিশ
ময়মনসিংহ মেডিক্যালে অগ্নিকাণ্ড: কতজনের মৃত্যু হলো?
ময়মনসিংহ মেডিক্যালে অগ্নিকাণ্ড: কতজনের মৃত্যু হলো?
সর্বাধিক পঠিত
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল