দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের হামলায় বাংলাদেশি নিহত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২১ আগস্ট ২০২০, ১৩:৪৭আপডেট : ২১ আগস্ট ২০২০, ১৩:৪৭

তানভীর আহমেদ মুকুল

দক্ষিণ আফ্রিকায় কৃষ্ণাঙ্গ সন্ত্রাসীদের হামলায় তানভীর আহমেদ মুকুল নাম এক বাংলাদেশি নিহত হয়েছেন। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বল্লভপুর গ্রামে। পরিবারের উপার্জনক্ষম ছেলেকে হারিয়ে শোকের মাতম চলছে তানভীরের বাড়িতে। পরিবারের দাবি, সরকারিভাবে যেন দেশে ফিরিয়ে আনা হয় তানভীরকে।

এলাকাবাসী ও স্বজনেরা জানান, পরিবারের স্চ্ছলতা ফিরিয়ে আনতে তানভীর দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান। সেখানে ব্যবসা করতেন তিনি। বৃহস্পতিবার (২০ আগস্ট) বাংলাদেশ সময় দুপুর ২টার দিকে তানভীরের ভগ্নিপতির মাধ্যমে তার হত্যার খবর পান পরিবারের সদস্যরা। এরপর থেকেই বাড়িতে চলছে শোকের মাতম।

বাড়িতে শোকের মাতম তানভীরের স্ত্রী উম্মে ফারজানা আক্তার তার স্বামীর লাশ দেশে ফিরিয়ে আনার দাবি জানান।

বড় ভাই ইকবাল হোসেন জানান, বৃহস্পতিবার দুপুরে ঘটনা শোনার পর থেকে পরিবারে নাওয়া-খাওয়া বন্ধ। ৯ ভাই-বোনের মধ্যে তানভীর ছিল সবার ছোট। আর ছোট হওয়ার কারণে সে ছিল সবার আদরের। এভাবে তার ভাইকে জীবন দিতে হবে কখনও ভাবেননি। তিনিও ভাইয়ের লাশ দেশে ফিরিয়ে আনার দাবি জানান।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রতিষ্ঠানের সংকট সামলানোও হতে পারে ক্যারিয়ার
প্রতিষ্ঠানের সংকট সামলানোও হতে পারে ক্যারিয়ার
দুই দিন ধরে বিদ্যুৎহীন অন্ধকারে ৭০ পরিবার
দুই দিন ধরে বিদ্যুৎহীন অন্ধকারে ৭০ পরিবার
প্লে-স্টেশনের জন্য সনির নতুন দুই পালস হেডসেট, কী কী থাকছে
প্লে-স্টেশনের জন্য সনির নতুন দুই পালস হেডসেট, কী কী থাকছে
পুরোনো যন্ত্রাংশের আড়ালে জাপান থেকে নিয়ে এলো দুটি গাড়ি
পুরোনো যন্ত্রাংশের আড়ালে জাপান থেকে নিয়ে এলো দুটি গাড়ি
সর্বাধিক পঠিত
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
একলাফে ইলিশের মণে দাম কমেছে ২০ হাজার টাকা
একলাফে ইলিশের মণে দাম কমেছে ২০ হাজার টাকা
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
অপু বিশ্বাসকে যে পরামর্শ দিলেন অভিনেত্রী নূতন
অপু বিশ্বাসকে যে পরামর্শ দিলেন অভিনেত্রী নূতন
ঢাকা-কক্সবাজার রুটে বাড়ছে আরেকটি ট্রেন, যেখানে যেখানে থামবে
ঢাকা-কক্সবাজার রুটে বাড়ছে আরেকটি ট্রেন, যেখানে যেখানে থামবে