৩৮টি ডায়াগনস্টিক সেন্টারের পরিবেশগত ছাড়পত্র বাতিল

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৩ আগস্ট ২০২০, ২৩:০০আপডেট : ২৩ আগস্ট ২০২০, ২৩:০৮

৩৮টি ডায়াগনস্টিক সেন্টারের পরিবেশগত ছাড়পত্র বাতিল স্বাস্থ্য অধিদফতরের লাইসেন্স নবায়ন না করায় চট্টগ্রামের ৩৮টি ডায়াগনস্টিক সেন্টারের পরিবেশগত ছাড়পত্র বাতিল করেছে পরিবেশ অধিদফতর। ছাড়পত্র বাতিলের সিদ্ধান্ত নেওয়া এই ৩৮টি প্রতিষ্ঠানের তালিকা স্বাস্থ্য অধিদফতরে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পরিবেশ অধিদফতরের চট্টগ্রাম মহানগরের পরিচালক মোহাম্মদ নুরুল্লাহ নুরী।

রবিবার (২৩ আগস্ট) বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, ‘পরিবেশ আইন অনুযায়ী, এসব প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে স্বাস্থ্য অধিদফতর, ফায়ার সার্ভিস, পরমাণু শক্তি কমিশনসহ বিভিন্ন সংস্থার লাইসেন্স পরিবেশ অধিদফতরে জমা দিতে হয়। এরপর ছাড়পত্র দেই। সম্প্রতি হাসপাতাল-ডায়াগনস্টিক সেন্টারগুলোর নথি যাচাইয়ের উদ্যোগ নেই। সেখানে দেখতে পাই অনেক প্রতিষ্ঠানের স্বাস্থ্য অধিদফতরের লাইসেন্সের মেয়াদ নেই। লাইসেন্স নবায়নের জন্য এসব প্রতিষ্ঠানকে চিঠি দেওয়া হয়। এই সময় বেশ কিছু ডায়াগনস্টিক সেন্টার লাইসেন্স নবায়ন করলেও অনেকে প্রতিষ্ঠান তা করেনি। যেসব প্রতিষ্ঠানের লাইসেন্স নবায়ন হয়নি, তাদের পরিবেশগত ছাড়পত্র বাতিল করা হয়েছে।’

এসব প্রতিষ্ঠানের ছাড়পত্র বাতিল করার পাশাপাশি ৮টি বেসরকারি হাসপাতালের প্রয়োজনীয় কাগজপত্রও চেয়েছেন বলে তিনি জানান। মোহাম্মদ নুরুল্লাহ নুরী বলেন, ‘চট্টগ্রামের আরও ৮টি হাসপাতালের কাগজপত্র আমরা চেয়েছি। এসব হাসপাতালে কোনও সমস্যা থাকলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য তালিকা ঢাকায় পাঠানো হবে।’

পরিবেশগত ছাড়পত্র বাতিল হওয়া ডায়াগনস্টিক সেন্টারগুলো হলো- আন্দরকিল্লা এলাকার মুন ডায়াগনস্টিক সেন্টার, নতুন বাজার এলাকার কিউম্যাক্স হেলথ কেয়ার, হালিশহরের মেডিকেয়ার ডায়াগনস্টিক সেন্টার, বন্দর ফ্রি বোর্ড এলাকার মডার্ন ডায়াগনস্টিক অ্যান্ড রিসার্চ সেন্টার, বাকলিয়া ও কুলগাঁও অক্সিজেন মোড়ের ব্র্যাক যক্ষ্মা নির্ণয় কেন্দ্র, পতেঙ্গার কাঠঘর ডায়াগনস্টিক অ্যান্ড রিসার্চ সেন্টার।

হালিশহরের এম এন ক্লিনিক্যাল রিসার্চ সেন্টার, ঈদগাঁ এলাকার মেডিসেভ প্যাথলজি ল্যাব, জামালখানের ল্যাব ওয়ান হেলথ সার্ভিসেস, সদরঘাটের পালস ক্লিনিক্যাল ল্যাবরেটরি অ্যান্ড ডায়াগনসিস, কোতোয়ালি থানা এলাকার দ্যা মেডিক্যাল ল্যাবরেটরি, আগ্রাবাদের মেডিসিন মেডিক্যাল সার্ভিসেস এবং প্যানাসিয়া ক্লিনিক্যাল ল্যাবরেটরি প্রপার্টিজ লিমিটেড। একই এলাকার অর্গান হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, চাঁন্দগাওয়ে রয়েল প্যাথলজি সেন্টার, মেডিক্যাল স্কয়ার, খুলশির সিইআইটিসি লেন্স প্রসেসিং ইউনিট, হামজারবাগের সিটি লাইফ ডায়াগনস্টিক কমপ্লেক্স, আগ্রাবাদ ও বন্দর এলাকার সানওয়ে মেডিক্যাল সেন্টারের দুটি শাখা।

মেহেদীবাগের হরমোন ও ডিএনএ সেন্টার, কে বি ফজলুল কাদের রোড়ের কর্ণফুলী ব্লাড অ্যান্ড খেলা থ্যালাসেমিয়া সেন্টার, খুলশীর চট্টগ্রাম কিডনি ফাউন্ডেশন, নাসিরাবাদের বায়েজিদ ডায়াগনস্টিক সেন্টার, প্রবর্তক মোড়ের বাংলাদেশ আই হসপিটাল লিমিটেড, কালুরঘাটের হেলথ লাইন ডায়াগনস্টিক সেন্টার, কাপ্তাই রাস্তার মাথা এলাকার মেডি মেক্স ডায়াগনস্টিক সেন্টার।

মনসুরাবাদ, জামালখান এবং দেওয়ানহাটের সূর্যের হাসি নেটওয়ার্কের তিনটি শাখা, পাঁচলাইশ এলাকার দি হেলথ হোম প্রাইভেট লিমিটেড, চকবাজারের উডল্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, পাঁচলাইশ এলাকার চিটাগং কেমোথেরাপি সেল সেন্টার, উত্তর আগ্রাবাদের নিষ্কৃতি ক্লিনিক, আকবরশাহ এবং চাঁন্দগাও ইমেজ সূর্যের হাসি ক্লিনিক।

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম