কক্সবাজারে ১৩ লাখ ইয়াবা উদ্ধার, রোহিঙ্গাসহ আটক ২

কক্সবাজার প্রতিনিধি
২৪ আগস্ট ২০২০, ১৩:৪১আপডেট : ২৪ আগস্ট ২০২০, ১৩:৪১

উদ্ধার করা ১৩ লাখ ইয়াবা কক্সবাজারের বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে ১৩ লাখ ইয়াবা জব্দ করেছে র‍্যাব-১৫ সদস্যরা। এসময় ২ জনকে আটক করার পাশাপাশি পাচার কাজে ব্যবহৃত ট্রলারটিও জব্দ করা হয়েছে।  

রবিবার (২৩ আগস্ট) গভীর রাতে মিয়ানমার থেকে বঙ্গোপসাগর হয়ে কক্সবাজার সদরের খুরুশকুলের মাঝির ঘাট এলাকায় প্রবেশের সময় তাদের ইয়াবাসহ আটক করা হয়।

আটকরা হলেন, উখিয়ার বালুখালী রোহিঙ্গা শিবির-১৩ এর এইচ-১৬  ব্লকের আয়াজ (৩৪) ও বিল্লাল (৪৫)।

গ্রেফতার করা দুজন

সোমবার (২৪ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে কক্সবাজার র‍্যাব-১৫ কার্যালয়ে সংবাদ সম্মেলনের এ তথ্য জানানো হয়। এতে বক্তব্য রাখেন র‍্যাবের অতিরিক্ত মহাপরিচালক প্রশাসন কর্নেল তোফায়েল মোস্তফা সারওয়ার।  

এসময় তিনি বলেন, গ্রেফতাকৃতরা জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে আটকরা দীর্ঘদিন ধরে  মাদক ব্যবসার সঙ্গে জড়িত। এই ইয়াবা পাচারেরর সঙ্গে ট্রলার মালিকদের একটি অংশও জড়িত বলে জানা গেছে। চলতি মাসে এই পর্যন্ত ১৫ লাখ ইয়াবা উদ্ধার করেছে র‍্যাব সদস্যরা।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম