কাভার্ডভ্যানের ভিতর মিললো ৬৫ লাখ টাকার ইয়াবা

কুমিল্লা প্রতিনিধি
২৪ আগস্ট ২০২০, ১৪:১৬আপডেট : ২৪ আগস্ট ২০২০, ১৪:১৬

উদ্ধার ইয়াবা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ডভ্যানের ভিতর থেকে ২১ হাজার ৩৫০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। এর আনুমানিক বাজার মূল্য ৬৫ লাখ টাকা। রবিবার (২৩ আগস্ট) দিবাগত রাতে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কাশিপুর এলাকার একটি ফুড প্যালেসের সামনে ঢাকাগামী সন্দিগ্ধ নামের কাভার্ড ভ্যান থেকে ইয়াবা ট্যাবলেটগুলো উদ্ধার করা হয়। এ সময় মাদক বিক্রির নগদ তিন হাজার ৪০০ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে কুমিল্লা র‌্যাব ১১, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার তালুকদার নাজমুছ সাকিব এসব তথ্য জানান।

গ্রেফতার দুই ব্যক্তি (মাঝে) গ্রেফতারকৃতরা হলেন—ফরিদপুর জেলার মধুখালী উপজেলার ব্রাহ্মণকান্দা গ্রামের মৃত হাসেম মোল্লার ছেলে মো. আরিফ মোল্লা (২৬) এবং একই জেলার মধুখালী থানার হাটঘাটা গ্রামের মো. দুলাল খাঁনের ছেলে মো. শাকিল খাঁন (১৯)।

র‌্যাবের কোম্পানি কমান্ডার তালুকদার নাজমুছ সাকিব জানান, মাদক পরিবহনের কাজে ব্যবহৃত কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা যায় যে, তারা পরস্পর যোগসাজশে অভিনব কৌশলে দীর্ঘদিন ধরে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। আসামিদের বিরুদ্ধে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। মাদকের মতো সামাজিক ব্যধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম