পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে সাজেক

রাঙামাটি প্রতিনিধি
২৬ আগস্ট ২০২০, ১৯:০৩আপডেট : ২৬ আগস্ট ২০২০, ১৯:০৪

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক দীর্ঘ পাঁচ মাস বন্ধ থাকার পর ১ সেপ্টেম্বর রাঙামাটির সাজেক পর্যটন কেন্দ্র খুলে দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। বুধবার (২৬ আগস্ট) সন্ধ্যায় এবিষয়টি নিশ্চিত করেছেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার আহসান হাবিব (জিতু)।
তিনি আরও জানেন, পর্যটন কেন্দ্র খুলে দেয়ার ব্যাপারে স্বাস্থ্য মন্ত্রণালয়ে নির্দেশনা মোতাবেক রিসোর্ট মালিকদের সাথে আলোচনা করে ১ সেপ্টেম্বর রাঙামাটির সাজেক পর্যটন কেন্দ্র খুলে দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয় একইসঙ্গে আগত পর্যটকদের স্বাস্থ্য বিধি মেনে চলাচলেরও অনুরোধ জানান তিনি।
অবকাশ রিসোর্টের মালিক লালমিং ময়া জানান, দেশের সব পর্যটন কেন্দ্র খুলে দিলেও সাজেক পর্যটন কেন্দ্র বন্ধ ছিল। খুলে দেয়ার সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই। দীর্ঘদিন বিশ্ব মহামারির কারণে পর্যটন কেন্দ্রগুলো বন্ধ থাকায় আর্থিক ক্ষতির মুখে রিসোর্ট মালিকরা। খুলে দেওয়ার ফলে ক্ষতি কিছুটা পুষিয়ে নেয়া সম্ভব বলে মনে করেন এই ব্যবসায়ী।
তিনি আরও জানান, মাস্ক পরিধান ছাড়া কোনও পর্যটককে আমরা রুম ভাড়া দেব না।

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম