মাকে গলাকেটে হত্যা!

লক্ষ্মীপুর প্রতিনিধি
২৮ আগস্ট ২০২০, ১৩:৩৮আপডেট : ২৮ আগস্ট ২০২০, ১৩:৩৮

লক্ষ্মীপুর লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় মাকে গলাকেটে হত্যার অভিযোগ উঠেছে মাদকাসক্ত এক ছেলের বিরুদ্ধে। শুক্রবার (২৮ আগস্ট) সকালে উপজেলার সোনাপুর ইউনিয়নের রাখালীয়া গ্রামের সর্দার বাড়িতে এ ঘটনা ঘটে। নিহতের নাম শেফালী বেগম (৬০)। তিনি ওই গ্রামের হোসেন আলীর স্ত্রী। গ্রামবাসী অভিযুক্ত ছেলে জাফর হোসেনকে (২৬) পুলিশে সোপর্দ করেছে।

নিহত শেফালী বেগমের বড় ছেলে জসিম উদ্দিন জানান, গত কয়েক মাস ধরে জাফর বন্ধুদের সঙ্গে মাদক সেবন করে আসছে। মাদক কিনতে অনেক টাকা ঋণ হয়েছে তার। এ জন্য বিভিন্ন সময় তার মায়ের কাছে অর্থ দাবি এবং খারাপ আচরণ করতো। শুক্রবার সকালে মায়ের সঙ্গে এ নিয়ে তার কথাকাটাকাটি হয়। একপর্যায়ে জাফর তার মাকে বিছানায় ফেলে দা দিয়ে গলাকেটে হত্যা করে। পরে প্রতিবেশীরা ছুটে এসে তাকে আটক করে।

রায়পুর থানা পুলিশ সকাল সাড়ে ১০টার দিকে ঘটনাস্থলে গিয়ে গ্রামবাসীর কাছ থেকে জাফরকে তাদের হেফাজতে নেয়। একইসঙ্গে পুলিশ শেফালী বেগমের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়।

রায়পুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) আব্দুল জলিল বলেন, ‘আটক জাফরের বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়ের করে তাকে আদালতে সোপর্দ করা হবে। ছেলেকে মাদক সেবনে বাধা দেওয়ায় এ হত্যাকাণ্ড হয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে।’

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইংল্যান্ডের গোলের পর আর্জেন্টিনার সমতা
ইংল্যান্ডের গোলের পর আর্জেন্টিনার সমতা
প্রথমার্ধে গোল হয়নি, তবে ফাউল হয়েছে ১৯টি!
প্রথমার্ধে গোল হয়নি, তবে ফাউল হয়েছে ১৯টি!
আরেক বিয়ের ঘোষণা দিলেন পরীমণি, আর্জেন্টিনা কি পারবে?
আরেক বিয়ের ঘোষণা দিলেন পরীমণি, আর্জেন্টিনা কি পারবে?
ইংল্যান্ড-আর্জেন্টিনা ম্যাচ শুরু
ইংল্যান্ড-আর্জেন্টিনা ম্যাচ শুরু
সর্বাধিক পঠিত
২ মাসের শিশুর ভিডিও ভাইরাল, স্ত্রীর অপরাধে স্বামী-বাবা গ্রেফতার, কী ঘটেছিল
২ মাসের শিশুর ভিডিও ভাইরাল, স্ত্রীর অপরাধে স্বামী-বাবা গ্রেফতার, কী ঘটেছিল
আতঙ্কের নাম ডেভিড ইমন, কেন ধরতে পারছে না পুলিশ
আতঙ্কের নাম ডেভিড ইমন, কেন ধরতে পারছে না পুলিশ
মোসাদের সঙ্গে যোগাযোগ নিয়ে যা বললেন আহমাদিনেজাদ 
মোসাদের সঙ্গে যোগাযোগ নিয়ে যা বললেন আহমাদিনেজাদ 
ভালোবাসার মতো, অথচ ভালোবাসা নয়: নাম কী সে অনুভূতির
ভালোবাসার মতো, অথচ ভালোবাসা নয়: নাম কী সে অনুভূতির
গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার, ৫ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে যৌথ টহল
গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার, ৫ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে যৌথ টহল