১৮ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

টেকনাফ প্রতিনিধি
৩০ আগস্ট ২০২০, ২৩:৪২আপডেট : ৩০ আগস্ট ২০২০, ২৩:৪২

উদ্ধারকৃত ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী টেকনাফের সেন্টমার্টিন ছেড়াদ্বীপ এলাকায় অভিযান চালিয়ে ১৮ হাজার পিস ইয়াবাসহ দুই জনকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড। তারা মাদক ব্যবসায়ী বলে দাবি কোস্ট গার্ডের।

আটককৃতরা হলেন-টেকনাফ সদর ইউনিয়নের খোংকার পাড়া এলাকার মো. লাল মিয়ার ছেলে মো. জাবেদ (২৯) এবং টেকনাফ পৌরসভা অলিয়াবাদ এলাকার মৃত আবুল কাশেমের ছেলে মো. সেলিম (৩৭)।

রবিবার (৩০ আগস্ট) রাত ১০টার দিকে বিষয়টি নিশ্চত করে কোস্টগার্ড টেকনাফ স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার আমিরুল বলেন, রবিবার দুপুরের দিকে গোপন সংবাদে জানতে পারি মিয়ানমার থেকে একটি ইয়াবার চালান সেন্টমার্টিন দিয়ে প্রবেশ করতে পারে। এমন সংবাদে আমি এবং সেন্টমার্টিন স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রেদুয়ানসহ কয়েকজন ছেড়াদ্বীপে এলাকায় অবস্থান নিই। কিছুক্ষণ পর একটি ট্রলার থেকে নেমে দুই মাদক ব্যবসায়ী ইয়াবা লেনদেন করার সময় হাতেনাতে আটক করি। পরে তাদেরকে তল্লাশি করে ১৮ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত ইয়াবাসহ তাদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।

/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী