কিশোরের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

কুমিল্লা প্রতিনিধি
১২ সেপ্টেম্বর ২০২০, ২৩:১৫আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২০, ২৩:১৫

কুমিল্লা কুমিল্লার লালমাই ডাকাতিয়া নদীর ভেতর থেকে শাহ পরান (১৪) নামে এক কিশোরের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় খবর পেয়ে লালমাই উপজেলার বাগমারা দণি ইউনিয়নের জয়নগর এলাকায় ডাকাতিয়া নদী থেকে ওই কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত শাহ পরানের বাড়ি একই উপজেলার ভুলইন উত্তর ইউনিয়নের বেতাগী গ্রামে।

লালমাই থানার ওসি মোহাম্মদ আইয়ুব বলেন, বিকালে স্থানীয়রা হাত-পা বাঁধা অবস্থায় ওই কিশোরের লাশ নদীর ভেতরের অংশে মাটির ওপর পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। আমরা কিশোরের পরিচয় শনাক্ত করেছি। প্রাথমিকভাবে মনে হচ্ছে তাকে হত্যার পর এখানে লাশ ফেলে যাওয়া হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।

/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম