আনাস মাদানীকে হাটহাজারী মাদ্রাসা থেকে অব্যাহতি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৭ সেপ্টেম্বর ২০২০, ০৩:২৬আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২০, ১৭:৩৭

হাটহাজারী মাদ্রাসা ছাত্রদের বিক্ষোভের মুখে হেফাজতে ইসলাম, বাংলাদেশের প্রচার সম্পাদক আনাস মাদানীকে হাটহাজারী দারুল উলুম মাদ্রাসা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে হাটহাজারী মাদ্রাসার শুরা সদস্যরা এক জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেন। বৈঠকে আরও সিদ্ধান্ত হয়, এখন থেকে আর কোনও ছাত্রকে হয়রানি করা হবে না।

বৈঠক শেষে মাদ্রাসার মজলিশে শুরার সদস্য মাওলানা নোমান ফরায়েজি মাইকে শুরার সিদ্ধান্ত পাঠ করে শোনান। এ সময় তিনি বলেন, ‘মাদ্রাসার মহাপরিচালক শাহ আহমদ শফীর সভাপতিত্বে বুধবার রাতে তার কক্ষে মজলিশে শুরার এক জরুরি সভা অনুষ্ঠিত হয়।’ সভায় তিনটি সিদ্ধান্ত নেওয়া হয় বলে তিনি মাইকে ঘোষণা দেন।

তিনটি সিদ্ধান্ত হলো—মাদ্রাসার যাবতীয় কার্যক্রম থেকে আনাস মাদানীকে অব্যাহতি দিতে হবে। আজ থেকে মাদ্রাসায় অধ্যয়নরত ছাত্রদের কাউকে কোনও ধরনের হয়রানি করা যাবে না। মাদ্রাসা কর্তৃপক্ষ আগামী ১৯ সেপ্টেম্বর (শনিবার) মজলিশে শুরার বৈঠক ডেকে বাকি সমস্যাগুলোর সমাধান করবে।

সভায় শুরা সদস্যদের মধ্যে মেখল মাদ্রাসার মুহতামিম মাওলানা নোমান ফয়েজী, নানুপুর মাদ্রাসার মুহতামিম মাওলানা সালাহউদ্দীন নানুপুরী ও মাওলানা ওমর ফারুক, মাওলানা আহমেদ দিদার, মাওলানা ফোরকান আহমেদ ও মাওলানা বশির আহমেদ উপস্থিত ছিলেন।

এর আগে দুপুর দেড়টা থেকে বেশ কয়েক দফা দাবিতে আন্দোলন শুরু করে মাদ্রাসার  ছাত্ররা। সন্ধ্যা পর্যন্ত তারা মাদ্রাসার ভেতরে বিক্ষোভ করেন। পরে ছাত্রদের আন্দোলনের মুখে রাত ৯টা মজলিশে শুরার জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়।

ছাত্রদের দাবিগুলোর মধ্যে কয়েকটি হলো—মাওলানা আনাস মাদানীকে অনতিবিলম্বে মাদ্রাসা থেকে বহিষ্কার করতে হবে; ছাত্রদের প্রাতিষ্ঠানিক সুযোগ-সুবিধা প্রদান ও সব ধরনের হয়রানি বন্ধ করতে হবে; আল্লামা আহমদ শফী অক্ষম হওয়ায় মহাপরিচালকের পদ থেকে সম্মানজনকভাবে অব্যাহতি দিয়ে উপদেষ্টা বানাতে হবে; উস্তাদদের পূর্ণ অধিকার ও নিয়োগ-বিয়োগকে শুরার কাছে পূর্ণ ন্যস্ত করতে হবে; বিগত শুরার হক্কানি আলেমদের পুনর্বহাল ও বিতর্কিত সদস্যদের পদচ্যুত করতে হবে।

/আইএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী