লক্ষ্মীপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

লক্ষ্মীপুর প্রতিনিধি
২৯ সেপ্টেম্বর ২০২০, ১৮:৩১আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২০, ১৮:৪৪

লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ আদালত

লক্ষ্মীপুরের রায়পুরে স্ত্রী হত্যার দায়ে স্বামী বাদল দেব নাথকে (৩৫) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রহিবুল ইসলাম এ রায় দেন বলে জানান লক্ষ্মীপুর জজ কোর্টের পিপি জসিম উদ্দিন।

এ সময় দণ্ডপ্রাপ্ত ওই আসামিকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। রায়ের সময় আদালতেই উপস্থিত ছিলেন আসামি।   
দণ্ডপ্রাপ্ত আসামি বাদল দেব নাথ রায়পুর পৌর শহরের দেনায়েতপুর গ্রামের বিনোদ দেব নাথের ছেলে। জেলা জজ কোর্টের পাবলিক প্রসিউকিউটর জসিম উদ্দিন রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
আদালত সূত্রে জানা যায়, ২০১৫ সালের ৯ সেপ্টেম্বর দুপুরে লক্ষ্মীপুরের রায়পুর পৌর শহরের দেনায়েতপুর গ্রামে স্বামী বাদল দেব নাথ তার নিজ বাড়িতে স্ত্রী অঙ্কিতা দেবনাথকে হত্যার পর ফ্যানের সঙ্গে ঝুলিয়ে আত্মহত্যা বলে অপপ্রচার চালায়। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তে হত্যার আলামত পায়। পরে রায়পুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হারুন অর রশিদ বাদী হয়ে অভিযুক্ত স্বামীকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।
পরে ২০১৬ সালের ১ সেপ্টেম্বর পুলিশ আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেন। দীর্ঘ শুনানি ও ৬ জন স্বাক্ষীর সাক্ষ্য গ্রহণে স্বামী বাদল দেব নাথ দোষী প্রামাণিত হওয়ায় আজ আদালত এ রায় প্রদান করেন। 

/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম