অস্ত্রসহ ১০ মামলার আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
৩০ সেপ্টেম্বর ২০২০, ১৯:২৬আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২০, ১৯:৪৭

উদ্ধারকৃত অস্ত্র চট্টগ্রাম নগরীর আকবর শাহ এলাকায় অভিযান চালিয়ে ১০ মামলার এক আসমি ও তার সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ। নগর পুলিশের সহকারী কমিশনার (কোতোয়ালি জোন) নোবেল চাকমার নেতৃত্বে একটি টিম বুধবার (৩০ সেপ্টেম্বর) ভোরে আকবর শাহ এলাকা থেকে তাদের গ্রেফতার করে।

বুধবার দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে নগর পু্লিশের (সিএমপি) উপ-কমিশনার (দক্ষিণ) এসএম মেহেদী হাসান এ তথ্য জানিয়েছেন।

গ্রেফতারকৃতরা হলেন-মো. ওসমান মিয়া প্রকাশ ওসমান (২৯) ও মো. আরিফ (১৯)। তারা আকবরশাহ এলাকায় বসবাস করতেন। ওসমানের বিরুদ্ধে ১০টির অধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সংবাদ সম্মেলনে মেহেদী হাসান বলেন, কোতোয়ালি থানায় দায়ের হওয়া একটি মামলার সন্দেহভাজন আসামি ছিল ওসমান। তাকে গ্রেফতারে পুলিশ আকবরশাহ এলাকায় অভিযানে যায়। সেখানে গিয়ে পুলিশ সদস্যরা জানতে পারেন ওসমান ওই এলাকার শীর্ষ সন্ত্রাসী। আকবরশাহ এলাকায় ছিনতাই, জমি দখলসহ নানা অপরাধের সঙ্গে জড়িত। এছাড়া নগরীর বিভিন্ন এলাকায় ছিনতাইয়ের সঙ্গেও ওসমান ও তার সহযোগীরা জড়িত। ভোরে আকবর শাহ এলাকা থেকে তাকে এবং তার সহযোগীকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি, একটি ককটেল ও ১১টি রামদা উদ্ধার করা হয়েছে। 

সংবাদ সম্মেলনে সিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) শাহ মোহাম্মদ আবদুর রউফ, সহকারী কমিশনার (কোতোয়ালি জোন) নোবেল চাকমা, কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মহসীন উপস্থিত ছিলেন।

/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি