কুমিল্লায় স্বতন্ত্র ইউপি চেয়ারম্যান প্রার্থীর ওপর হামলার অভিযোগ

কুমিল্লা প্রতিনিধি
১০ অক্টোবর ২০২০, ১৩:১৩আপডেট : ১০ অক্টোবর ২০২০, ১৩:১৩

স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনি অফিসে ভাঙচুর কুমিল্লার বরুড়া উপজেলার ১৩ নম্বর আদ্রা ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর ওপর হামলা এবং তার নির্বাচানি অফিস ভাঙচুরের অভিযোগ উঠেছে। শুক্রবার (৯ অক্টোবর) রাতে এ ঘটনা ঘটে। এ সময় দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনায় ১০ জন আহত হয়েছেন। আগামী ২০ অক্টোবর এই ইউনিয়নে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।

হামলার শিকার নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মাহফুজুর রহমান সেলিম বলেন, ‘শুক্রবার রাতে নৌকার প্রার্থী আবদুল করিমের কর্মী-সমর্থকরা আমার নেতাকর্মীদের ওপর স্বশস্ত্র হামলা চালায়। এ সময় ১০ নেতাকর্মী আহত হন। এমনকি মেরে ফেলার হুমকি দেন।’ নির্বাচনকে বানচাল করার জন্যই এমন হামলা চালানো হয়েছে বলে তার অভিযোগ।

অভিযোগ অস্বীকার করে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আবদুল করিম বলেন, ‘ব্যক্তিগত দ্বন্দ্বের জের ধরে স্বতন্ত্র প্রার্থী মাহফুজুর রহমানের ওপর হামলা হয়েছে। এখন হামলার ঘটনা আমার ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে।’

বরুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সত্যজিত বড়ুয়া জানান, উপ-নির্বাচনকে ঘিরে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম