ধর্ষণ বন্ধের দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ

খাগড়াছড়ি প্রতিনিধি
১১ অক্টোবর ২০২০, ২২:২১আপডেট : ১১ অক্টোবর ২০২০, ২২:২২

বিক্ষোভ মিছিল পার্বত্য চট্টগ্রামসহ সরা দেশে নারী ধর্ষণ ও ধর্ষকদের দ্রুত বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পাহাড়ি ছাত্র পরিষদ,গণতান্ত্রিক যুব ফোরাম ও হিল উইমেন্স ফেডারেশন খাগড়াছড়ি জেলা শাখা।

শুক্রবার (৯ অক্টোবর) বেলা ২টার দিকে খাগড়াছড়ি সদর এলাকায় বিক্ষোভ মিছিল পরবর্তী অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন হিল উইমেন্স ফেডারেশনের জেলা সাংগঠনিক সম্পাদক রেশমী মারমা, গণতান্ত্রিক যুব ফোরামের জেলা দফতর সম্পাদক লিটন চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের জেলা সভাপতি সমর চাকমা প্রমুখ।

বক্তারা বলেন, সম্প্রতি পার্বত্য চট্টগ্রামসহ সারা দেশে নারী ধর্ষণের বিরুদ্ধে আন্দোলন অব্যাহত থাকলেও ধর্ষণের ঘটনা থেমে নেই। সরকার কিংবা সরকার দলীয় লোকজনের পৃষ্ঠপোষকতা থাকায় এসব ঘটনা থামছে না এবং ধর্ষণ-নিপীড়নের ঘটনায় জড়িত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি হচ্ছে না।

বক্তারা আরও বলেন, খাগড়াছড়িতে প্রতিবন্ধী পাহাড়ি নারীকে গণধর্ষণের ঘটনার দুই সপ্তাহ পার হলেও এখনও জড়িত অপর দুই অপরাধীকে পুলিশ গ্রেফতার করেনি। তাদেরকে কেন গ্রেফতার করা হচ্ছে না তা আমাদের বোধগম্য নয়। অবিলম্বে অভিযুক্ত দুই অপরাধীকে আইনের আওতায় আনার দাবি জানান তারা।

সমাবেশে বক্তারা পাহাড় ও সমতলে ধর্ষণ, নিপীড়নের বিরুদ্ধে ছাত্র-যুব-নারী সমাজকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।   

/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম