প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে আ.লীগ নেতা বহিষ্কার

ফেনী প্রতিনিধি
১১ অক্টোবর ২০২০, ২৩:১৭আপডেট : ১২ অক্টোবর ২০২০, ০০:৪৯

আওয়ামী লীগ নেতা শেখ ফরিদ ফেনীর দাগনভূঞা উপজেলার মাতুভূঞা ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ ফরিদকে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দল থেকে বহিষ্কার করা হয়েছে। রবিবার (১১ অক্টোবর) রাতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাস্টার কামাল উদ্দিন ও সাধারণ সম্পাদক জয়নাল আবদীন মামুনের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে নেতারা বলেন, ‘দলের ওই নেতার বিরুদ্ধে দাগনভূঞার সালামনগর গ্রামের এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে থানায় মামলা হয়েছে। তার বিরুদ্ধে এই অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগের সত্যতা পাওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

একটি সূত্রে জানা গেছে, নির্যাতিত ওই নারীর স্বামী বিদেশে থাকায় প্রায়ই শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে তার কলহ ও বিরোধ হয়। বিষয়টি সমাধানের জন্য তিনি ফরিদকে অনুরোধ করেন। বিরোধ মেটানোর আশ্বাস দিয়ে গত ২৭ সেপ্টেম্বর বিকালে ভিকটিমকে সালামনগর জাদুঘরে আসতে বলেন আওয়ামী লীগের ওই নেতা। ওই নারীর বয়ান শোনার ফাঁকে তাকে ধর্ষণের চেষ্টা চালান তিনি। ওই সময় নিজেকে রক্ষা করে বাইরে এসে স্থানীয়দের বিষয়টি জানান ভিকটিম।

ধর্ষণচেষ্টার ঘটনাটি প্রকাশ করায় ওই নারীকে একের পর এক প্রাণনাশের হুমকি দিতে থাকেন ফরিদ। অবশেষে ৫ অক্টোবর তার বিরুদ্ধে দাগনভূঞা থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন প্রবাসীর স্ত্রী।

 

/আইএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম