কক্সবাজারে বিজিবির অভিযানে দুই লাখ ৩৮ হাজার ইয়াবাসহ আটক ৩

কক্সবাজার প্রতিনিধি
১২ অক্টোবর ২০২০, ১৫:৪২আপডেট : ১২ অক্টোবর ২০২০, ১৫:৪২

ইয়াবাসহ আটক মাদক ব্যবসায়ী কক্সবাজারে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৩৪ ব্যাটালিয়নের সদস্যরা পৃথক অভিযান চালিয়ে ৩ ইয়াবা কারবারিকে আটক করেছে। তাদের কাছ থেকে দুই লাখ ৩৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি।  বিজিবির কক্সবাজার রিজিয়নের আওতাধীন কক্সবাজার ব্যাটালিয়নের বালুখালী ও রেজুপাড়া বিওপি এবং রেজুখাল যৌথ চেকপোস্টে রবিবার রাতে এবং সোমবার সকালে এই  অভিযান চালায় বলে বিজিবি এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজিবি ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লে কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ জানান,  বালুখালী বিওপির সদস্যরা নিজস্ব গোয়েন্দা সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কক্সবাজার জেলার উখিয়া উপজেলার পালংখালী ইউপির তাজনিমারখোলা পশ্চিমপাড়া সৈয়দ আলম মনোয়ারের বাড়িতে পাচারের জন্য বিপুল পরিমাণ বার্মিজ ইয়াবা মজুদ করা হয়েছে। বিওপির একটি টহলদল রবিবার রাতে তাজনিমার খোলা পশ্চিমপাড়া এলাকার সৈয়দ আলম মনোয়ার (৩৫) কে আটক করে পরে তার বাড়ি তল্লাশি করে রান্না ঘরের ভেতরে মাটির নিচে বালতির ভেতরে অতি কৌশলে লুকানো অবস্থায় এক লাখ ৮৭ লাখ ২৮ হাজার ৮০০ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়।

ইয়াবাসহ আটক মাদক ব্যবসায়ী

কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর রেজুপাড়া বিওপির সদস্যরা নিজস্ব গোয়েন্দা সংবাদের ভিত্তিতে গতকাল রাতে উখিয়া উপজেলার রত্নাপালং ইউপির তুলাতলী (ভালুকিয়া) নামক স্থানে সীমান্ত হতে কোটবাজারগামী যাত্রিবাহী সিএনজি তল্লাশি করে উখিয়া উপজেলার চাকবৈঠা গ্রামের জামাল হোসেন (২১) কে আটক করে পরে তার সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে ব্যাগের ভেতরে অতি কৌশলে লুকায়িত অবস্থায় এক লাখ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করে।  

সোমবার সকালে কক্সবাজার ব্যাটালিয়নের রেজুখাল যৌথ চেকপোস্টের সদস্যরা নিজস্ব গোয়েন্দা সংবাদের ভিত্তিতে কক্সবাজার জেলার রামু উপজেলাধীন খুনিয়াপালং ইউপির রেজুখাল যৌথ চেকপোস্ট নামক স্থানে হ্নীলা হতে কক্সবাজারগামী যাত্রিবাহী সিএনজি তল্লাশি করে নুর (২৮) নামে এক যাত্রীকে আটক করে তার শরীরে কৌশলে লুকিয়ে ১০ হাজার  পিস বার্মিজ ইয়াবা উদ্ধার  করতে সক্ষম হয়। 

 

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম