দেলোয়ার শ্যোন অ্যারেস্ট, সুমনের ৪ দিনের রিমান্ড মঞ্জুর

নোয়াখালী প্রতিনিধি
১৩ অক্টোবর ২০২০, ১৮:৩১আপডেট : ১৩ অক্টোবর ২০২০, ১৮:৪৯

 




বায়ে আটক সুমন ও দেলোয়ার, ডানে ইউপি সদস্য মোয়াজ্জেম নোয়াখালীর বেগমগঞ্জে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় ওই নারীর দায়ের করা নারী ও শিশু নির্যাতন দমন এবং পর্নোগ্রাফি আইনের মামলায় দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ারকে গ্রেফতার (শ্যোন অ্যারেস্ট) দেখানো হয়েছে। একইসঙ্গে মামলার ৬ নম্বর আসামি শামছুদ্দিন ওরফে সুমনের (৩৯) ৪ দিনের রিমান্ড মঞ্জুর এবং ইউনিয়ন পরিষদের সদস্য মোয়াজ্জেম হোসেন সোহাগের জামিন আবেদন নামঞ্জুর করা হয়েছে। এছাড়া স্বীকারোক্তিমূলক জবানবন্দি শেষে আসামি কালামকে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালত।

দেলোয়ারকে মঙ্গলবার (১৩ অক্টোবর) সাড়ে সকাল ১১টায় জেলার ১নং আদালতে হাজির করে দুই মামলায় শ্যোন অ্যারেস্টের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) নোয়াখালী কার্যালয়ের পরিদর্শক মামুনুর রশিদ পাটোয়ারী। শুনানি শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাশফিকুল হক তদন্ত কর্মকর্তার আবেদন মঞ্জুর করে দেলোয়ারকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এছাড়া, ১২ অক্টোবর কুমিল্লা থেকে গ্রেফতার হওয়া মামলার ৬ নম্বর আসামি শামছুদ্দিন ওরফে সুমনকে একই আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ডের আবেদন করলে বিজ্ঞ বিচারক ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন বলে নিশ্চিত করেন তদন্ত কর্মকর্তা।
অপরদিকে, নারী ও শিশু নির্যাতন মামলার অপর আসামি ইউনিয়ন পরিষদ সদস্য মোয়াজ্জেম হোসেন সোহাগের স্ত্রী একই আদালতে হাজির হয়ে সোহাগের জামিন আবেদন করলে বিজ্ঞ বিচার তা নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। আদালতে তার পক্ষে কোনও উকিল ছিল না।

দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং পর্নোগ্রাফি আইনে দায়ের করা মামলার ৩ নম্বর আসামি কালামকে একই আদালতে তোলা হয়। বিকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাশফিকুল হকের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় সে। পরে, তাকে কারাগারে পাঠানো হয়।
উল্লেখ্য, ২ সেপ্টেম্বর রাতে বেগমগঞ্জের একলাশপুর ইউনিয়নের ওই গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতন চালানো হয়। ঘটনার ৩২ দিন পর ৪ অক্টোবর দুপুরে নির্যাতনের ভিডিও ফেসবুকে ভাইরাল হয়। এ ঘটনায় ৪ অক্টোবর রাতেই দুটি মামলা করেন নির্যাতিতা নারী।
ভিডিওচিত্রে দেখা যায়, নির্যাতনকারীরা ওই গৃহবধূর পোশাক কেড়ে নিয়ে তার বিরুদ্ধে কিছু একটা বলতে থাকে। তিনি প্রাণপণে নিজেকে রক্ষার চেষ্টা করেন এবং হামলাকারীদের ‘বাবা’ ডাকেন, পায়ে ধরেন। এরপরও তারা ভিডিও ধারণ বন্ধ করেনি; বরং হামলাকারীদের একজন তার মুখমণ্ডলে লাথি মারে ও পা দিয়ে মুখসহ শরীর মাড়িয়ে দেয়। এরপর একটা লাঠি দিয়ে মাঝে মাঝেই আঘাত করতে থাকে। এ সময় ঘটনাটি ফেসবুকে ছড়িয়ে দেওয়ার উল্লাস প্রকাশ করে ‘ফেসবুক’ ‘ফেসবুক’ বলে চেঁচায় আরেকজন।

/আরআইজে/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম