‘ধর্ষকরা বেঁচে থাকে দুর্নীতিবাজ, লুটেরাদের ছত্রছায়ায়’

ফেনী প্রতিনিধি
১৪ অক্টোবর ২০২০, ০৩:৫৫আপডেট : ১৪ অক্টোবর ২০২০, ০৩:৫৫

সংসদ সদস্য শিরিন আখতার ধর্ষণ বন্ধ হবে বলে আশা প্রকাশ করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সাধারণ সম্পাদক শিরিন আখতার এমপি। তিনি বলেন, ‘ধর্ষকরা বেঁচে থাকে দুর্নীতিবাজ, লুটেরাদের ছত্রছায়ায়। তাই প্রধানমন্ত্রী ধর্ষণের বিরুদ্ধে কঠোরতর হয়েছেন। এ ক্ষেত্রে সর্বোচ্চ শাস্তি ফাঁসি নির্ধারিত হয়েছে। আশা করি, এসিড নিক্ষেপের মতো ধর্ষণও বন্ধ হবে।’

মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে ফেনী শহরের একটি রেস্টুরেন্টে ধর্ষণ ও এর প্রতিকার প্রসঙ্গে ‘কর্মজীবী নারী’ সংগঠনের ব্যানারে সাংবাদিকদের সঙ্গে আলোচনাকালে তিনি এ কথা বলেন। নারীর সমঅধিকার ও মর্যাদা আদায়ের লক্ষ্যে ১৯৮৯ সালে ‘কর্মজীবী নারী’ সংগঠনের পথ চলা। নারীর প্রতি সব ধরনের বৈষম্য বিলোপের লক্ষ্যে কাজ করা সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি ফেনী-১ আসনের সংসদ সদস্য শিরিন আখতার।

বিচারের কঠোরতা নিশ্চিত করায় এবং ১৮০ দিনে বিচার কার্য সম্পন্নের আইন পাশের জন্য সরকারকে ধন্যবাদ জানিয়ে শিরিন আখতার আরও বলেন, ‘শিক্ষা প্রতিষ্ঠানে নীতি-নৈতিকতার শিক্ষা আরও জোরদার করতে হবে। রাজনৈতিক সংগঠন হতে ধর্ষককে বের করে দিতে হবে।’

দেশজুড়ে ধর্ষণ ও নির্যাতন প্রসঙ্গে শিরিন আখতার বলেন, ‘১৯৯৫ সালে আলোচিত ইয়াসমিন ধর্ষণ ও হত্যার বিচারে সে সময়ের সরকারের অনীহা দেশের মানুষের বিবেককে জাগ্রত করেছিল। ফলে জেগে ওঠেছিল জনতা। পরবর্তী সময়ে সরকার ওই ঘটনায় তিন জনের ফাঁসি নিশ্চিত করেছিল। ধর্ষণের একমাত্র শাস্তি হবে মৃত্যুদণ্ড।’

তিনি বলেন, ‘এসিড নিক্ষেপের বিরুদ্ধে আমরা সংগ্রাম করেছি। ঝলসে যাওয়া মুখ নিয়ে নারীর নিদারুণ মানসিক ও শারীরিক যন্ত্রণা সর্বস্তরের মানুষকে কাঁদিয়েছে। আমাদের সংগ্রামের ফলে অর্জিত হয়েছে এসিড নিক্ষেপের সর্বোচ্চ শাস্তি ফাঁসি।’

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম