কুমিল্লায় শপিং ব্যাগে ইয়াবা, ট্রাক জব্দ

কুমিল্লা প্রতিনিধি
১৬ অক্টোবর ২০২০, ১৭:০১আপডেট : ১৬ অক্টোবর ২০২০, ১৭:০১

গ্রেফতার হওয়া মাদক ব্যবসায়ী, উদ্ধারকৃত ইয়াবা ও জব্দ করা ট্রাক

কুমিল্লায় শপিং ব্যাগে লুকিয়ে ট্রাকে করে ইয়াবা পাচারকালে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। শুক্রবার (১৬ অক্টোবর) রাতে কুমিল্লার সদর উপজেলার আমতলী এলাকায় চট্টগ্রাম-ঢাকাগামী মহাসড়কে বিশেষ অভিযান পরিচালনা করে ওই মাদক ব্যবসায়ীকে হাতেনাতে ধরা হয়। এ সময় ট্রাকে থাকা শপিং ব্যাগে তল্লাশি চালিয়ে ৫ হাজার পিস ইয়াবা উদ্ধার এবং ইয়াবা পাচারে ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়েছে।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী ঢাকার সাভার মডেল থানার আমিন বাজার বরদেশী গ্রামের মৃত হাতেম হোসেনের ছেলে মো. ফারুক হোসেন (৪০)।
শুক্রবার বিকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার তালুক নাজমুছ সাকিব তথ্যটি নিশ্চিত করেন। তিনি জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। তার বিরুদ্ধে কুমিল্লার কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হয়েছে।

/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক