ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ১

রাঙামাটি প্রতিনিধি
১৭ অক্টোবর ২০২০, ১২:৫৭আপডেট : ১৭ অক্টোবর ২০২০, ১২:৫৭

দুর্ঘটনা কবলিত সিএনজি

রাঙামাটিতে ট্রাক-সিএনজি সংঘর্ষে সিএনজি চালক কালাম হোসেন (৩৩) নিহত হয়েছেন। শনিবার (১৭ অক্টোবর) সকালে রাঙামাটির কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নের কিয়াংছড়ি এলাকায় দুর্ঘটনা ঘটে।

কালাম হোসেনের বাড়ি খাগড়াছড়ির মাটিরাঙ্গায়। এ ঘটনায় গুরুতর আহত দুই জনকে রাঙামাটি জেনারেল হাসপাতালে আনা হয়েছে। তাদের অবস্থাও আশঙ্কাজনক। আহতরা সবাই একই পরিবারের সদস্য।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে রাঙামাটি থেকে চট্টগ্রামগামী সিএনজির সঙ্গে গ্যাস সিলিন্ডারবাহী ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজি চালক মারা যান। পরে স্থানীয়রা গুরুতর আহত দুই জন উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠান।

দুর্ঘটনা কবলিত সিএনজি
কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদ উল্ল্যাহ জানান, লাশ পুলিশ হেফাজতে আছে। গাড়ি গাড়ি দুটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. শওকত আকবর জানিয়েছেন, তাদের অবস্থা আশঙ্কাজনক। উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম