ভারত সীমান্ত পিলারের কাছ থেকে দুই ভাইয়ের লাশ উদ্ধার

ফেনী প্রতিনিধি
১৮ অক্টোবর ২০২০, ১৪:০৫আপডেট : ১৮ অক্টোবর ২০২০, ১৪:০৫

ফেনী ফেনীর পরশুরামে ভারত সীমান্তবর্তী গুথুমা এলাকা থেকে দুই সহোদর ভাইয়ের লাশ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রবিবার (১৮ অক্টোবর) সকালে লাশ দুটি উদ্ধার করা হয়। সহোদর দুই ভাই হলেন মো. করিম ও মো. স্বপন। তারা ওই এলাকার কালাধন মিঞা সরকারের ছেলে।

বিজিবি জানায়, ভারত সীমান্তবর্তী পিলারের কাছে দুটি লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তারা বিজিবিকে খবর দেন। একপর্যায়ে ঘটনাস্থলে গিয়ে বিজিবি দেখতে পান লাশ দুটি সীমান্তরেখা বরাবর পড়ে আছে। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ এর সঙ্গে কথা বলে লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

সহকারী পুলিশ সুপার নিশান চাকমা জানান, নিহত দুই ভাই সীমান্তবর্তী পিলারের কাছে মাছ ধরতে যান। ভোরে প্রচণ্ড বৃষ্টিসহ বজ্রপাত হলে বজ্রাঘাতে তাদের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তাদের শরীরের কোথাও আঘাত বা জখমের চিহ্ন পাওয়া যায়নি।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের