অভিযোগ তদন্তে গিয়ে হামলার শিকার দুই পুলিশ কর্মকর্তা

নোয়াখালী প্রতিনিধি
২১ অক্টোবর ২০২০, ০৪:৪৫আপডেট : ২১ অক্টোবর ২০২০, ০৪:৪৫

নোয়াখালী নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আমানউল্যাপুর ইউনিয়নের উত্তর অভিরামপুর গ্রামে এক শিশুকে মারধরের ঘটনা তদন্ত করতে গিয়ে হামলার শিকার হয়েছেন দুই পুলিশ কর্মকর্তা। মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যার এই হামলার ঘটনায় ফাহাদ (২৫) ও কফিল (২৪) নামে দুই জনকে আটক করেছে বেগমগঞ্জ মডেল থানা পুলিশ।

আহত দুই পুলিশ কর্মকর্তা হলেন এসআই মাসুদ আলম ও এ এস আই সাকিদুল ইসলাম।

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান শিকদার বলেন, ‘গত ১৪ অক্টোবর অভিরামপুর গ্রামের মজিবুর রহমান রুবেলের স্কুলপড়ুয়া ১০ বছরের শিশুকে একই গ্রামের ফাহাদের নেতৃত্বে কয়েকজন মারধর ও নির্যাতন করে। এই ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে বেগমগঞ্জ মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগ তদন্তে পুলিশের এসআই মাসুদ আলম, এএসআই সাকিদুল ইসলাম ও দুই পুলিশ সদস্য ঘটনাস্থলে যান। ঘটনার সত্যতা পেলে, ফাহাদ ও কফিলের নেতৃত্বে কয়েকজন যুবক অতর্কিতে পুলিশের দুই কর্মকর্তাকে কিল-ঘুষি মেরে আহত করে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।

তিনি আরও জানান, এ ঘটনায় রাতে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের