দেশে ফিরেছে নৌবাহিনীর যুদ্ধ জাহাজ বিজয়

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৫ অক্টোবর ২০২০, ১১:৩২আপডেট : ২৫ অক্টোবর ২০২০, ১২:৪৯

স্বাগত জানানো হচ্ছে নাবিক ও কর্মকর্তাদের ভূমধ্যসাগরের লেবাননে মাল্টিন্যাশনাল মেরিটাইম টাস্ক ফোর্সের আওতায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সফলভাবে দায়িত্ব পালন শেষে দেশে ফিরেছে নৌবাহিনীর যুদ্ধজাহাজ বিজয়। রবিবরা (২৫ অক্টোবর) জাহাজটি চট্টগ্রাম নেভাল জেটিতে এসে পৌঁছালে আনুষ্ঠানিকভাবে জাহাজে থাকা অফিসার সেইলরদের স্বাগত জানান নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম শাহীন ইকবাল। এসময় সফলভাবে মিশন সমাপ্ত করার জন্য জাহাজে উপস্থিত সব কর্মকর্তা ও নাবিককে শুভেচ্ছা জানান।

স্বাগত জানানো হচ্ছে নাবিক ও কর্মকর্তাদের

২০১৭ সালের ১ ডিসেম্বর জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে অংশ নিতে জাহাজটি লেবানন যায়। জাহাজটি লেবাননের জলসীমায় মেরিটাইম ইন্টারডিকশন অপারেশন, সন্দেহজনক জাহাজ ও এয়ারক্রাফটের ওপর নজরদারি, দুর্ঘটনা কবলিত জাহাজে উদ্ধার তৎপরতা এবং লেবাননের নৌবাহিনীর সদস্যদের প্রশিক্ষণ প্রদান করে আসছিল।

স্বাগত জানানো হচ্ছে নাবিক ও কর্মকর্তাদের

শান্তিরক্ষা মিশনে নিয়োজিত থাকাকালে ৪ আগস্ট লেবাননের রাজধানী বৈরুত বন্দরের একটি ওয়ারহাউজে ভয়াবহ বিস্ফোরণের সময় জাহাজটি ক্ষতিগ্রস্থ হয়। এরপর তুরস্কে মেরামত শেষে ২৪ সেপ্টেম্বর জাহাজটি বাংলাদেশের উদ্দেশে যাত্রা শুরু করে।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম