অটোরিকশায় বাসের ধাক্কা, নিহত ২

ফেনী প্রতিনিধি
৩০ অক্টোবর ২০২০, ১২:০৭আপডেট : ৩০ অক্টোবর ২০২০, ১২:০৭

অটোরিকশায় বাসের ধাক্কা, নিহত ২ ফেনীর দাগনভূঞায় একটি সিএনজিচালিত অটোরিকশায় বাসের ধাক্কায় দুই জন নিহত হয়েছেন। আহত হয়েছেন তিন জন। শুক্রবার (৩০ অক্টোবর) সকাল ৮টার দিকে দাগনভূঞা- বসুরহাট সড়কের দুধমূখা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হতাহতরা সবাই অটোরিকশার যাত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানান, ফেনী থেকে নোয়াখালীর বসুরহাটগামী একটি অটোরিকশাকে বিপরীত দিক আসা ড্রিম লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস সামনে থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুই জন নিহত হন। এ সময় আহত হন তিন জন। পরে আহতদের উদ্ধার করে দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য তাদের ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠান।

নিহতরা হলেন ফুলবাড়ীর সোলাইমানের ছেলে মো. জাকারিয়া এবং নেত্রকোনার বাচ্চু মিয়ার ছেলে আইনুল হক।

দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম