মধ্যরাতে কাভার্ডভ্যানের ধাক্কায় পুড়ে গেলো বাস, অক্ষত যাত্রীরা

কুমিল্লা প্রতিনিধি
৩০ অক্টোবর ২০২০, ১৪:১০আপডেট : ৩০ অক্টোবর ২০২০, ১৪:১০

আগুনে পুড়ছে বাস কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আলেখারচর (জাগুরতলী) এলাকায় কাভার্ডভ্যানের ধাক্কায় যাত্রীবাহী গ্রিন লাইন পরিবহনের একটি বাসে আগুনের ঘটনা ঘটেছে। তবে ওই বাসে থাকা ২০-২৪ জন যাত্রীর কোনও ক্ষতি হয়নি। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার আগেই পুড়ে গেছে বাসটি। কুমিল্লা হাইওয়ে ময়নামতি থানার পুলিশ সদস্যরা এসব তথ্য জানান।

তারা জানান, শুক্রবার (২৯) মধ্যরাতে হক ইন রেস্টুরেন্টের সামনে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিক নেমে যাওয়ায় রক্ষা পান যাত্রীরা। তবে অগ্নিকাণ্ডের কারণে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।

ঝলসে যাওয়া বাস কুমিল্লা হাইওয়ে ময়নামতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফায়েত হোসেন জানান, মহাসড়কের চট্টগ্রামমুখী গ্রিন লাইনের বাসটি কুমিল্লার জাগুরতলী এলাকায় রানা সিএনজি ফিলিং স্টেশনের কাছে এসে হার্ট ব্রেক করেছিল। ঠিক তখন পেছনে থাকা একটি কাভার্ডভ্যান বাসটিকে ধাক্কা দিলে সঙ্গে সঙ্গে বাসের ইঞ্জিনে আগুন ধরে যায়। খবর পেয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করেন। বাসে আগুনের ফলে মহাসড়কের উভয়পাশে গাড়ির জট তৈরি হয়। ময়নামতি হাইওয়ে থানার পুলিশ সদস্যরা মহাসড়ক স্বাভাবিক করতে ভোর ৫টা পর্যন্ত কাজ করেন।

ঝলসে যাওয়া বাস তিনি আরও জানান, দুর্ঘটনায় প্রাথমিকভাবে কাভার্ডভ্যানের চালকের কোনও অপরাধ খুঁজে পাওয়া যায়নি। এদিকে পুড়ে যাওয়া বাসের পক্ষ থেকে কোনও অভিযোগও করা হয়নি। তবে বাসের যাত্রীরা নিরাপদেই ছিলেন।  

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম