ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ চেয়ারম্যানের মুক্তিযোদ্ধা সনদ বাতিল

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
৩০ অক্টোবর ২০২০, ১৫:১০আপডেট : ৩০ অক্টোবর ২০২০, ১৫:১০

শফিকুল আলম ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল আলমের মুক্তিযোদ্ধা সনদ ও গেজেট বাতিল করেছে মুক্তিযুদ্ধ-বিষয়ক মন্ত্রণালয়। গত ২৭ অক্টোবর মন্ত্রণালয় থেকে প্রকাশিত গেজেটের বিশেষ সংখ্যায় বাতিলের বিষয়টি উল্লেখ করা হয়। শুক্রবার (৩০ অক্টোবর) মুক্তযুদ্ধকালীন কমান্ডার, জেলা মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার এ তথ্য জানান। 

এর আগে ২৫ অক্টোবর মুক্তিযুদ্ধ-বিষয়ক মন্ত্রণালয়ের মহাপরিচালক জহুরুল ইসলাম স্বাক্ষরিত বাংলাদেশ গেজেটের বিশেষ সংখ্যায় শফিকুল আলমসহ দেশের বিভিন্ন স্থান থেকে আবেদিত ৩৬ জনের সনদ ও গেজেট বাতিলের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়।

ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ চেয়ারম্যানের মুক্তিযোদ্ধা সনদ বাতিল ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড সূত্রে জানা গেছে, ২০১৭ সালে সদর উপজেলার মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাই হয়। সে সময় জেলা পরিষদ চেয়ারম্যান শফিকুল আলমকে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে উপস্থিত হওয়ার জন্য একাধিকবার নোটিশ দেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। কিন্তু শফিকুল আলম উপস্থিত হননি। পরে ২০১৮ সালে জামুকার চেয়ারম্যানের কাছে তিনি আপিল করেন।

জেলা মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার জানান, এ বছরের শুরুতে মুক্তিযুদ্ধ-বিষয়ক মন্ত্রণালয়ে শফিকুল আলমের বিষয়টি নিয়ে চূড়ান্ত শুনানি হয়। শুনানিকালে মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সদর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী। এ সময় আল মামুন সরকার নিজেও উপস্থিত ছিলেন বলে জানান।

স্থানীয় প্রশাসন সূত্রে জানা যায়, এ বছরের ১৭ সেপ্টেম্বর জেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল আলমের বিষয়ে তদন্ত হয়। সেখানে শফিকুল আলম নিজেকে প্রকৃত মুক্তিযোদ্ধা হিসেবে প্রমাণ করতে ব্যর্থ হয়। পরে জামুকার ৬৯তম সভায় শফিকুল আলমসহ মোট ৩৬ জনের মুক্তিযোদ্ধা সনদ ও গেজেট বাতিলের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম