চাচাতো বোনের সঙ্গে প্রেমের জের, চাচার হাতে ভাতিজা খুন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
৩১ অক্টোবর ২০২০, ১৮:৪৬আপডেট : ৩১ অক্টোবর ২০২০, ১৮:৫৩

নিহত আশরাফুল ইসলাম শান্ত ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে চাচাতো বোনের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ায় চাচার হাতে আশরাফুল ইসলাম শান্ত (১৮) নামে এক যুবক নিহত হয়েছে। গতকাল শুক্রবার (৩০ অক্টোবর) রাতে উপজেলার হরিপুর ইউনিয়নের শংকরাদহ গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ঘাতক চাচা আক্কাস আলীকে (৫০) গ্রেফতার করেছে। নিহত আশরাফুল ইসলাম শান্ত শংকরাদহ গ্রামের মাহফুজ মিয়ার ছেলে। 

এলাকাবাসী ও পুলিশ জানায়, শংকরাদহ গ্রামের আশরাফুল ইসলাম শান্তর সঙ্গে তার চাচাতো বোনের প্রেমের সর্ম্পক গড়ে উঠে। বিষয়টি মেনে নিতে পারেনি মেয়ের বাবা আক্কাস আলী।

এ ঘটনার জের ধরে শুক্রবার রাত ১১টার দিকে চাচা আক্কাস আলী ভাতিজা শান্তর ঘরে ঢুকে তাকে ঘুম থেকে তুলে বুকে ছুরিকাঘাত করে। পরে আশংকাজনক অবস্থায় শান্তকে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়ার পথে সে মারা যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম আরিচুল হক বলেন, আমরা ঘাতক আক্কাস আলীকে গ্রেফতার করেছি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। 

/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী