লক্ষ্মীপুরে ভুয়া ডাক্তারকে জরিমানা

লক্ষ্মীপুর প্রতিনিধি
১৭ নভেম্বর ২০২০, ২৩:০৯আপডেট : ১৭ নভেম্বর ২০২০, ২৩:০৯

হাজিরহাট মেডিক্যাল অ্যান্ড ডায়গনস্টিক সেন্টার লক্ষ্মীপুরে ডাক্তার পরিচয়ে রোগী দেখার অভিযোগে আব্দুর রহমান নামের এক ভুয়া ডাক্তারকে জরিমানা করা হয়েছে। আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যা ৭টায় জেলার কমলনগর উপজেলার হাজিরহাট মেডিক্যাল অ্যান্ড ডায়গনস্টিক সেন্টারে ঘটনাটি ঘটে। এ সময় ডিএমএফ করে ডাক্তার পরিচয় দিয়ে রোগী দেখায় ওই ভুয়া ডাক্তারকে ২০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) পুস্প পদম চাকমা এই জরিমানা নির্ধারণ করেন।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)। এ সময় ডাক্তার পরিচয় দেওয়া আব্দুর রহমানের সঠিক কাগজপত্র না পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটকে অবহিত করে এনএসআই এর কর্মকর্তারা। এক পর্যায়ে সহকারী কমিশনার ভূমি এবং ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট পুস্প পদম চাকমা এসে ওই ব্যক্তিকে ২০ হাজার টাকা জরিমানা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট পুস্প পদম চাকমা জানান, পল্লী চিকিৎসক হয়ে ডাক্তার পরিচয় দেওয়া এবং সঠিক কোনও কাগজপত্র না দেখাতে পারায় আব্দুর রহমানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম