দুই কোটি টাকার ৩০টি স্বর্ণের বারসহ আটক ১

ফেনী প্রতিনিধি
১৮ নভেম্বর ২০২০, ০৪:৫৪আপডেট : ১৮ নভেম্বর ২০২০, ০৪:৫৪

সোনার বার ফেনীর রামপুর রাস্তার মাথা এলাকায় অভিযান চালিয়ে প্রায় ২ কোটি ১৪ লাখ টাকা মূল্যের ৩০টি স্বর্ণের বার ও একটি প্রাইভেটকারসহ নুরুল ইসলাম নামে একজনকে আটক করেছে র‍্যাব-৭। মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকালে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। 

ফেনী র‍্যাব এর কোম্পানি অধিনায়ক জুনায়েদ জাহেদী জানান, অবৈধ পথে স্বর্ণ পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের রামপুর এলাকায় চেকপোস্ট বসান র‍্যাব সদস্যরা। এ সময় চট্টগ্রাম থেকে আসা একটি প্রাইভেটকারকে থামানোর চেষ্টা করা হলে চালক দ্রুত পালানোর চেষ্টা করেন। এ সময় পিছু ধাওয়া করে প্রাইভেটকারসহ তাকে আটক করা হয়। পরে গাড়ির ভেতরে বিশেষভাবে লুকানো অবস্থায় একশ’ গ্রাম ওজনের ৩০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার দাম প্রায় ২ কোটি টাকা।

তিনি আরও জানান, আটক নুরুল ইসলাম চট্টগ্রামের হাটহাজারী এলাকার বাসিন্দা। স্বর্ণ চোরাচালান মামলা দিয়ে তাকে ফেনী মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম