স্ক্র্যাপের চালানে কংক্রিট, অনুসন্ধানে কাস্টমস

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৪ নভেম্বর ২০২০, ১৯:৩৯আপডেট : ২৪ নভেম্বর ২০২০, ২১:১৮

কাস্টমস হাউজ স্ক্র্যাপ ঘোষণায় সংযুক্ত আরব আমিরাত থেকে আনা একটি চালানে ১১৫ টন কংক্রিট ব্লক পাওয়া গেছে। চট্টগ্রাম কাস্টমস হাউসের এআইআর শাখার সহকারী কমিশনার রেজাউল করিম এ তথ্য জানিয়েছেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে কায়িক পরীক্ষার সময় চালানটিতে কনক্রিট ব্লক থাকার বিষয়টি ধরা পড়ে।

রেজাউল করিম বাংলা ট্রিবিউনকে বলেন, কুমিল্লার বুড়িচংয়ের ময়নামতি বাজারের সিন্দুরিয়া পাড়ার সাকুরা স্টিল লিমিটেডের নামে সংযুক্ত আরব আমিরাত থেকে চালানটি আনা হয়। ৫৩৬ টন স্ক্র্যাপ আমদানির ঘোষণা দিয়ে আনা চালানটি গত ২১ এপ্রিল দুবাইয়ের জাবেল আলি বন্দর থেকে এমভি স্মাইলি লেডি জাহাজযোগে চট্টগ্রাম বন্দরে নিয়ে আসা হয়। তবে পণ্য খালাসের জন্য আমদানিকারক প্রতিষ্ঠান দীর্ঘদিন কোনও ব্যবস্থা না নেওয়ায় গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম কাস্টম হাউসের অডিট, ইনভেস্টিগেশন অ্যান্ড রিসার্চ (এআইআর) টিম কনটেইনারগুলো পরীক্ষার করলে বাণিজ্যিকভাবে মূল্যহীন কিংবা স্বল্পমূল্যের ১১৫ টন কংক্রিট ব্লক পাওয়া যায়।

তিনি আরও বলেন, এ ঘটনায় ১ কোটি ৪৫ লাখ টাকা পাচারের প্রচেষ্টা কিংবা রফতানিকারক বাংলাদেশি প্রতিষ্ঠানের সঙ্গে প্রতারণা করেছে কিনা খতিয়ে দেখতে ওই চালানের ২০টি কনটেইনার আটক করা হয়েছে। এ ঘটনায় মূল কারণ অনুসন্ধানে চট্টগ্রাম কাস্টমস হাউসের এন্টি মানিলন্ডারিং ইউনিট কাজ শুরু করেছে। 

/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম