হেফাজতের নবনির্বাচিত সহকারী মহাসচিবের মৃত্যু

ফেনী প্রতিনিধি
২৬ নভেম্বর ২০২০, ১৭:০০আপডেট : ২৬ নভেম্বর ২০২০, ১৭:১৯

হেফাজতের নবনির্বাচিত সহকারী মহাসচিবের মৃত্যু হেফাজতে ইসলামের নবনির্বাচিত সহকারী মহাসচিব মুফতি রহিম উল্লাহ কাসেমী মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর।

বৃহস্পতিবার দুপুর ২টা ৩০মিনিটে তার প্রতিষ্ঠিত সোনাগাজি গুণকবাবুপুর দারুল উলুম মুইনুল ইসলাম মাদ্রাসায় মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। তার ছেলে মাওলানা মাহমুদুল হাসান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার রাত ১১টা ৫০ মিনিটে ঢাকায় ইবনে সিনা হাসপাতালে মুফতি রহিম উল্লাহ কাসেমী ইন্তেকাল করেন।

রহিম উল্লাহ কাসেমী ফেনীর লালপোল সোলতানিয়া মাদ্রাসার মুহাদ্দিস, গুণকবাবুপুর দারুল উলুম মুইনুল ইসলাম মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক ছিলেন।

তার ইন্তেকালের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে হেফাজতে ইসলামের আমীর আল্লামা জুনায়েদ বাবুনগরী ও মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমী, লালপোল সোলতানিয়ার মুহতামিম মাওলানা ক্বারি মুহাম্মদ কাশেম গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। তারা মরহুমের রূহের আত্মার মাগফিরাত কামনা করেছেন।

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের