ইউটার্ন নিতে গিয়ে বাসের নিচে মোটরসাইকেল, কলেজছাত্র নিহত

কুমিল্লা প্রতিনিধি
২৬ নভেম্বর ২০২০, ২০:০৪আপডেট : ২৬ নভেম্বর ২০২০, ২০:০৪

আবু রায়হান রবিন কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মোটরসাইকেল নিয়ে ইউটার্ন নিতে গিয়ে আবু রায়হান রবিন নামে এক আরোহী বাসের চাপায় নিহত হয়েছেন। বুধবার (২৫ নভেম্বর) রাতে কুমিল্লা থেকে চৌদ্দগ্রাম যাওয়ার পথে সুয়াগাজী ট্রাফিক মোড়ে তিনি দুর্ঘটনাকবলিত হন। এ সময় গুরুতর আহত হন তার সঙ্গে থাকা দুই বন্ধু।

রবিন চৌদ্দগ্রাম উপজেলার সুয়াগাজী হাড়িশ্বর গ্রামের আবুল কালামের ছেলে। তিনি কুমিল্লা কমার্স কলেজের ছাত্র। 

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে কুমিল্লা থেকে দুই বন্ধুসহ মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন রবিন। কুমিল্লার সুয়াগাজীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ইউটার্ন করার সময় কক্সবাজার থেকে ঢাকাগ্রামী একটি বাসের ধাক্কায় ঘটনাস্থলেই তিনি নিহত হন।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি