বেগমগঞ্জে জোড়া খুনসহ একাধিক মামলার আসামি অস্ত্রসহ গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি
২৭ নভেম্বর ২০২০, ১৮:২৩আপডেট : ২৭ নভেম্বর ২০২০, ১৮:২৩

গ্রেফতারকৃত সুমন বাহিনীর সেকেন্ড-ইন-কমান্ড আব্দুল করিম রয়েল নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার পৃথক পৃথক স্থানে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে অভিযান চালিয়ে সুমন বাহিনীর সেকেন্ড-ইন-কমান্ড আব্দুল করিম রয়েলসহ (৩১) দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় রয়েলের দেওয়া তথ্যমতে একটি দেশীয় পাইপগান, একটি কার্তুজ ও তিনটি লোহার তৈরি ছোরা জব্দ করা হয়।

আজ শুক্রবার (২৭ নভেম্বর) দুপুরে বেগমগঞ্জ মডেল থানা পুলিশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে। গ্রেফতারকৃত আব্দুল করিম রয়েল উপজেলার পশ্চিম একলাশপুর গ্রামের মৃত রেজাউল হক ওরফে ধনু মিয়ার ছেলে। তার বিরুদ্ধে জোড়া খুন, অস্ত্র ও মারামারিসহ থানায় একাধিক মামলা রয়েছে।

আনোয়ার হোসেন ওরফে লাবলু বেগমগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ কামরুজ্জামান সিকদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সুমন বাহিনীর সেকেন্ড-ইন-কমান্ড আব্দুল করিম রয়েলেকে (৩১) আটকের পরে তার দেওয়া তথ্যমতে, গভীর রাতে বেগমগঞ্জের উত্তর পশ্চিম একলাশপুরের নকু বেপারি বাড়ির কবরস্থানের বাঁশমুড়া থেকে একটি লোহার তৈরি দেশীয় পাইপগান, একটি কার্তুজ ও তিনটি লোহার তৈরি ছোরা জব্দ করা হয়।

এছাড়া সিআর কোর্টের মামলায় ১ বছর সাজাপ্রাপ্ত আসামি আনোয়ার হোসেন ওরফে লাবলুকে (৩৫) পৃথক একটি অভিযানে আটক করা হয়। সে উপজেলার কালিকাপুর গ্রামের আমির হোসেনের ছেলে।

তিনি আরও বলেন, আটককৃতদের গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করলে বিজ্ঞ বিচারক তাদের জেলহাজতে পাঠান। 

/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী