দরিদ্রদের মাঝে সেলাই মেশিন ও রিকশা বিতরণ

লক্ষ্মীপুর প্রতিনিধি
২৮ নভেম্বর ২০২০, ২২:০৯আপডেট : ২৮ নভেম্বর ২০২০, ২২:০৯

রিকশা বিতরণ করা হচ্ছে মুজিববর্ষ উপলক্ষে লক্ষ্মীপুরে দরিদ্রদের রিকশা ও সেলাই মেশিন উপহার দিয়েছে জেলা পরিষদ। শনিবার (২৮ নভেম্বর) বিকালে সদর উপজেলার নন্দনপুর মসজিদ প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে স্থানীয় হতদরিদ্র ৪০টি পরিবারের মাঝে ৩০টি সেলাই মেশিন ও ১০টি রিকশা বিতরণ করা হয়। এসময় আরও তিন শতাধিক পরিবারকে শীতবস্ত্র হিসেবে কম্বল উপহার দেওয়া হয়।

জেলা পরিষদের সদস্য শাখাওয়াত হোসেন আরিফের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান। অনুষ্ঠান উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী নয়ন। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা যুবলীগের সভাপতি একেএম সালাহ উদ্দিন টিপু, রায়পুর পৌরসভার মেয়র ইসমাইল হোসেন খোকন ও জেলা পরিষদের সদস্য মাহাবুবুল হক মাহবুব। এছাড়াও স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ এতে নেন। 

/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চুলায় রান্না করা খাবারে পড়ে নারীর মৃত্যু
চুলায় রান্না করা খাবারে পড়ে নারীর মৃত্যু
দেয়ালের জায়গা কাজে লাগিয়ে ঘর গোছানোর উপায়
দেয়ালের জায়গা কাজে লাগিয়ে ঘর গোছানোর উপায়
আবাসিক হোটেল উঠেই বিয়ের জন্য চাপ, এরপর হত্যা
আবাসিক হোটেল উঠেই বিয়ের জন্য চাপ, এরপর হত্যা
বাস পোড়ানো মামলায় স্বেচ্ছাসেবকলীগ নেতা গ্রেফতার
বাস পোড়ানো মামলায় স্বেচ্ছাসেবকলীগ নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ঢালাই, তাও রাতের বেলায়
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ঢালাই, তাও রাতের বেলায়
প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর পৃথিবীর ইতিহাসে একটি বিশেষ মুহূর্ত: মাহদী আমিন
প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর পৃথিবীর ইতিহাসে একটি বিশেষ মুহূর্ত: মাহদী আমিন
মুক্তির আগেই ইতিহাস গড়লো ‘রাকা’, নাম উঠলো গিনেস বুকে
মুক্তির আগেই ইতিহাস গড়লো ‘রাকা’, নাম উঠলো গিনেস বুকে