বাস পোড়ানো মামলায় স্বেচ্ছাসেবকলীগ নেতা গ্রেফতার

রাজবাড়ী প্রতিনিধি
২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৮আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৮

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা একটি বাস আগুন দিয়ে পোড়ানোর মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে স্বেচ্ছাসেবকলীগের এক নেতাকে গ্রেফতার করা হয়েছে। 

গ্রেফতার ব্যক্তির নাম মুক্তার হোসেন মোল্লা (৩২)। তিনি গোয়ালন্দ উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

মুক্তার উপজেলার উজানচর ইউনিয়নের ফৈজুদ্দিন মাতুব্বর পাড়ার আরজান মোল্লার ছেলে। সোমবার (২১ সেপ্টেম্বর) ভোরের দিকে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। 

গত ২০ সেপ্টেম্বর রবিবার রাত সোয়া ১টার দিকে নিউ ক্লাসিক্যাল নামের ওই লোকাল বাসটিতে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। আগুনে বাসটির অনেকাংশ পুড়ে গেছে। তবে কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

এ ঘটনায় বাসটির মালিক এস এম সুলতান আহমদ বাদী হয়ে রবিবার বিকালে অজ্ঞাত ৪০/৫০ জনকে আসামি করে থানায় একটি মামলা করেন। মামলার এজাহারে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের কর্মসূচিকে ঘিরে আতঙ্ক সৃষ্টির জন্য বাসে এ অগ্নিসংযোগ করা হতে পারে বলে অভিযোগ করা হয়।

গোয়ালন্দ ঘাট থানার ওসি সফিকুল ইসলাম জানান, মুক্তার হোসেনকে বাস পোড়ানোর ঘটনায় সন্ধিগ্ধ আসামি হিসেবে গ্রেফতারের পর সোমবার দুপুরে রাজবাড়ীর আদালতে পাঠানো হয়েছে। সে গোয়ালন্দ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলে জানতে পেরেছি। এ ঘটনায় তদন্ত চলমান রয়েছে।

/এফআর/
সম্পর্কিত
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৭৪, মামলা ৪৭
মোহাম্মদপুরের ‘চিহ্নিত চাঁদাবাজ কাইল্ল্যা ফারুক’ সহযোগীসহ গ্রেফতার
রাতে ডিউটি করা দুই পুলিশকে নাকি মারবে তারা, এবার সতর্ক বার্তা সন্ত্রাসী রায়হানের
সর্বশেষ খবর
চুয়েটে কমপ্লিট শাটডাউন দিয়েছেন শিক্ষার্থীরা
চুয়েটে কমপ্লিট শাটডাউন দিয়েছেন শিক্ষার্থীরা
ড. মুহম্মদ শহীদুল্লাহ ও সৈয়দ মুজতবা আলীর কলেজটি কেমন আছে?
ড. মুহম্মদ শহীদুল্লাহ ও সৈয়দ মুজতবা আলীর কলেজটি কেমন আছে?
ছেলেকে না পেয়ে তার বাবাকে গ্রেফতার: রাষ্ট্র কি আবার সেই পথেই হাঁটছে?
ছেলেকে না পেয়ে তার বাবাকে গ্রেফতার: রাষ্ট্র কি আবার সেই পথেই হাঁটছে?
গৌরী ও সুহানাকে নিয়ে মণ্ডপে গেলেন শাহরুখ খান
গৌরী ও সুহানাকে নিয়ে মণ্ডপে গেলেন শাহরুখ খান
সর্বাধিক পঠিত
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ঢালাই, তাও রাতের বেলায়
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ঢালাই, তাও রাতের বেলায়
মুক্তির আগেই ইতিহাস গড়লো ‘রাকা’, নাম উঠলো গিনেস বুকে
মুক্তির আগেই ইতিহাস গড়লো ‘রাকা’, নাম উঠলো গিনেস বুকে
প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর পৃথিবীর ইতিহাসে একটি বিশেষ মুহূর্ত: মাহদী আমিন
প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর পৃথিবীর ইতিহাসে একটি বিশেষ মুহূর্ত: মাহদী আমিন