কুমিল্লার নতুন কূপ থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু

কুমিল্লা প্রতিনিধি
২৮ নভেম্বর ২০২০, ২২:৪৪আপডেট : ২৮ নভেম্বর ২০২০, ২৩:৪০

শ্রীকাইল-২ গ্যাস ক্ষেত্র কুমিল্লার মুরাদনগরে শ্রীকাইল-২ গ্যাস ক্ষেত্রের ৪ নম্বর কূপ থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) দুপুরে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিব মো. আনিছুনার রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন।

এই গ্যাস ক্ষেত্র থেকে আগে প্রতিদিন গড়ে ৫ থেকে ৬ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা যেতো। নতুন কূপটি আবিষ্কারের ফলে এখন প্রতিদিন গড়ে ২২ থেকে ২৪ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করে জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব বলে জানিয়েছেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিব আনিছুনার রহমান।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পেট্রোবাংলার চেয়ারম্যান এবিএম আবদুল ফাত্তাহ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব গুলনার নাজমুন নাহার।

বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলীর সভাপতিত্বে মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিষেক দাসসহ পেট্রোবাংলা ও বাপেক্সের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

৫৫ দিন ধরে বাপেক্স পরীক্ষা নিরীক্ষা চালিয়ে গত ২০ নভেম্বর সন্ধ্যায় নতুন গ্যাস স্তরে ৩০-৪০ হাজার বিলিয়ন ঘনফুট গ্যাস মজুদ নিশ্চিত করে।

এর আগে জ্বালানি সচিব ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের হাজিপুরে শ্রীকাইল ইস্ট-১ গ্যাস ক্ষেত্রে আনুষ্ঠানিকভাবে রিগ ডাউন করেন। প্রায় ৮ কিলোমিটার পাইপলাইন সংযোগ স্থাপন করার পর ২০২১ সালের জুন নাগাদ এই ক্ষেত্র থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু হবে।

/আরআইজে/
সম্পর্কিত
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
জ্বালানি চাহিদা পূরণে পাঁচ কার্গো এলএনজি আমদানির অনুমোদন
দাম বাড়ানোর পরও বিদ্যুতে ভর্তুকি প্রয়োজন: বিইআরসি
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম