নির্দেশ না মানায় হাসপাতাল সিলগালা

নোয়াখালী প্রতিনিধি
০১ ডিসেম্বর ২০২০, ১৭:৫২ আপডেট : ০১ ডিসেম্বর ২০২০, ১৭:৫৪

ইসলামি হাসপাতাল, মাইজদী নোয়াখালীর জেলা শহর মাইজদী জেনারেল হাসপাতাল সড়কের ইসলামি হাসপাতালের রেজিস্ট্রেশন না থাকা ও বিভিন্ন অনিয়মের অভিযোগে গতকাল ভ্রাম্যমাণ আদালত কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ প্রদান করেন। কিন্তু ওই নির্দেশ অমান্য করে স্বাভাবিক কার্যক্রম চালু বাখার অপরাধে আজ মঙ্গলবার (১ ডিসেম্বর) দুপুরে হাসপাতালটির প্রধান ফটকে তালা লাগিয়ে সিলগালা করে দেয় জেলা সিভিল সার্জন কার্যালয়।

সিভিল সার্জন অফিসের মেডিক্যাল অফিসার ডা. সৌরভের নেতৃত্বে একটি প্রতিনিধি দল হাসপাতালের প্রধান ফটকে তালা লাগিয়ে সিলগালা করে দেন।

মেডিক্যাল অফিসার ডা. সৌরভ জানান, হাসপাতালটির লাইসেন্স না থাকায় বন্ধ ঘোষণার জন্য নির্দেশনা দেওয়া হয়। কিন্তু হাসপাতালটি তাদের কার্যক্রম বন্ধ না করায় জেলা সিভিল সার্জনের নির্দেশে আজ দুপুরে সিলগালা করা হয়েছে।

উল্লেখ্য, গতকাল সোমবার ইসলামি হাসপাতালে অভিযান পরিচালনা করে হাসপাতালের অনলাইন রেজিস্ট্রেশন, ১০ শয্যার জন্য জনবল না থাকা, অব্যবস্থাপনা, ড্রাগ লাইসেন্স না থাকা, মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখাসহ বিভিন্ন অনিয়ম পায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া আক্তার তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং হাসপাতালটিকে বন্ধ ঘোষণার জন্য নির্দেশনা দেন। কারাদণ্ডপ্রাপ্তরা হলেন-একরামুল মোমেনিন, সাব্বির আহমেদ ও পুলক নন্দী।

/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পূজার ছুটিতে ঘুরে আসুন শাড়ি, মন্দির আর ঐতিহ্যের শহর কাঞ্চীপুরমে
পূজার ছুটিতে ঘুরে আসুন শাড়ি, মন্দির আর ঐতিহ্যের শহর কাঞ্চীপুরমে
স্থানীয় নির্বাচন শুরু জানুয়ারিতে, শেষ জুনে: শাহে আলম
স্থানীয় নির্বাচন শুরু জানুয়ারিতে, শেষ জুনে: শাহে আলম
হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি নাসিমুল আলমকে গ্রেফতার দেখালেন আদালত
হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি নাসিমুল আলমকে গ্রেফতার দেখালেন আদালত
সারের কৃত্রিম সংকট জামায়াতে ইসলামীর সৃষ্টি: শাহে আলম
সারের কৃত্রিম সংকট জামায়াতে ইসলামীর সৃষ্টি: শাহে আলম
সর্বাধিক পঠিত
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
দুদকের বিরুদ্ধে আসিফ মাহমুদের রিট, হাইকোর্টে শুনানির আগেই যা হলো
দুদকের বিরুদ্ধে আসিফ মাহমুদের রিট, হাইকোর্টে শুনানির আগেই যা হলো