কুমিল্লায় অস্ত্রসহ সন্ত্রাসী গ্রেফতার

কুমিল্লা প্রতিনিধি
০২ ডিসেম্বর ২০২০, ১৮:২৪আপডেট : ০২ ডিসেম্বর ২০২০, ১৮:২৪

গ্রেফতারকৃত মো. আকতার হোসেন মাসুদ কুমিল্লায় আগ্নেয়াস্ত্রসহ এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র‌্যাব।বুধবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় কুমিল্লার বরুড়া উপজেলার গইনখালী এলাকায় অভিযান চালিয়ে দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্রসহ মো. আকতার হোসেন মাসুদ (৩৩) নামের ওই অস্ত্রধারী সন্ত্রাসীকে হাতেনাতে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি দেশীয় এলজি উদ্ধার করা হয়।

সন্ত্রাসী মাসুদ কুমিল্লার বরুড়া উপজেলার গইনখালি গ্রামের মৃত মোসলেম উদ্দীনের ছেলে।
কুমিল্লা র‌্যাব-১১, সিপসি-২ এর কোম্পানি কমান্ডার মেজর তালুকদার নাজমুছ সাকিব বিষয়টি নিশ্চিত করে জানান, দীর্ঘদিন যাবত জব্দকৃত আগ্নেয়াস্ত্র দিয়ে মাসুদ এলাকায় চাঁদাবাজি, টেন্ডারবাজিসহ বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে অপরাধ স্বীকার করে।তার বিরুদ্ধে কুমিল্লার বরুড়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম