সরাইলে ট্রলারডুবিতে নিহত ১, নিখোঁজ ৪

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
৩০ ডিসেম্বর ২০১৫, ১৪:০৬আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৫, ১৪:১০

সরাইলে ট্রলারডুবিতে নিহত ১, নিখোঁজ ৪ ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পানিশ্বর এলাকায় ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিহত হয়েছেন একজন। নিখোঁজ রয়েছেন চার যাত্রী। ৩০ ডিসেম্বর বুধবার সকাল সাড়ে ১০টার দিকে মেঘনা নদীর পানিশ্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সকাল সোয়া ১০টার দিকে ট্রলারটি ৫০-৬০ জন যাত্রী নিয়ে পানিশ্বরের বাজারঘাট এলাকা থেকে আশুগঞ্জের উদ্দেশে যাত্রা করে। কিছু দূর যাওয়ার পর পানিশ্বর এলাকার একটু আগে ট্রলারটি ডুবে যায়। এতে একজন নিহত ও চার যাত্রী নিখোঁজ হন। বাকি যাত্রীদের উদ্ধার করা সম্ভব হয়েছে।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ‍(ওসি-তদন্ত) মো. আবদুল হক এ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পানিশ্বর সরাইলের বিচ্ছিন্ন একটি এলাকা। খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। নিখোঁজদের উদ্ধারের চেষ্টা চলছে।
/জেবি/এমপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম