ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে রাঙামাটিতে মানববন্ধন

রাঙামাটি প্রতিনিধি
০৮ ডিসেম্বর ২০২০, ১৭:২২আপডেট : ০৮ ডিসেম্বর ২০২০, ১৭:২২

মানববন্ধন ও সমাবেশ মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরোধিতা এবং ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে রাঙামাটিতে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির উদ্যোগে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সমাবেশে জেলা ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি সুনীল কান্তি দের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি অমলেন্দু হাওলাদার  ও টুকু তালুকদার, সাধারণ সম্পাদক সৈকত রঞ্জন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক প্রকাশ চাকমাসহ অন্যরা।
জেলা ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি সুনীল কান্তি পবিত্র ধর্ম রক্ষার্থে রাজনীতিতে ধর্মের ব্যবহার নিষিদ্ধের দাবি জানিয়ে বলেন, একাত্তরে যারা ধর্মের দোহাই দিয়ে দেশের জনগণকে হত্যা, ধর্ষণ এবং দেশের
বিরোধিতা করেছিল, স্বাধীনতার ৪৯ বছর পর এসেও তাদের অনুসারীরা ধর্মের দোহাই দিয়ে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণের বিরোধিতা ও ভাঙচুরের মতো ঘটনা ঘটাচ্ছে। ভাস্কর্য তাদের প্রধান লক্ষ্য নয়, বঙ্গবন্ধুর আদর্শই তাদের প্রধান শত্রু। শিল্প, ঐতিহ্য রক্ষার্থে এদেশের বুকে ভাস্কর্য থাকবে দাবি করেন তিনি।

এ সময় যারা ভাস্কর্য অপসারণের কথা বলে ভাস্কর্য ভাঙচুরের ঘটনা ঘটিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।

/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম