বাসের ধাক্কায় প্রাণ গেলো সাবেক সেনা সদস্যের

কুমিল্লা প্রতিনিধি
১৪ ডিসেম্বর ২০২০, ২১:২০আপডেট : ১৪ ডিসেম্বর ২০২০, ২১:২০

কুমিল্লা কুমিল্লার লালমাই উপজেলার হরিশ্চরে (জগতপুর) যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী সাবেক সেনা সদস্য নিহত হয়েছেন।

সোমবার (১৪ ডিসেম্বর) সকালে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে লালমাই উপজেলার হরিশ্চর (জগতপুর) এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত সেনা সদস্য মো. আবদুল মমিন (৫৫) লালমাই উপজেলার পশ্চিম পেরুল গ্রামের বাসিন্দা ছিলেন।
লালমাই হাইওয়ে থানার ওসি মো. জিয়াউল হক চৌধুরী দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, লক্ষীপুর জেলার রামগঞ্জ থেকে ছেড়ে আসা আল-বারাকা পরিবহনের বাসটি ঢাকা যাওয়ার পথে লালমাই উপজেলার হরিশ্চর (জগতপুর) এলাকায় ওই সেনা সদস্যের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি সড়কের পাশে পড়ে ঘটনাস্থলেই আরোহী সাবেক সেনা সদস্য নিহত হন। পুলিশ লাশ উদ্ধার করেছে। নিহতের পরিবারকে খবর দেওয়ার পর তারা এসে মরদেহ নিয়ে গেছে।

/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম